নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

উন্নয়ন মানে শেখ হাসিনা, আর শেখ হাসিনা মানে বাংলাদেশ -- ডা: আ.ফ. ম রুহুল হক এমপি।

উন্নয়ন মানে শেখ হাসিনা, আর শেখ হাসিনা মানে বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, আর ক্ষমতায় না থাকলে দেশে খুন, দুর্নীতি আর মাদকের আসর বসানো স্থান তৈরি হয়। বর্তমান সরকার সকল বয়স্কদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা সহায়তা, গৃহহীনের গৃহপ্রদান সহ দেশের মানুষের ব্যক্তিগতভাবে অসংখ্য উপকার করেছেন। যার ফলে আমি তিন তিনবার আপনাদের ভোটে নির্বচিত হয়ে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আপনাদের উপকারে উন্নয়নে কাজ করতে পেরেছি। মঙ্গলবার বিকালে আশাশুনি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা'২৩ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ডা. আ.প.ম রুহুল হক এমপি এসব কথা  বলেন। তিনি সারা দেশের ন্যয় সাতক্ষীরা ও সাতক্ষীরা জেলার সংসদীয় আসন-৩ এ অভাবনীয় উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন সাতক্ষীরাতে অতিসত্ত্বর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করার কার্যক্রম চলছে। তিনি আরো বলেন আবারো নৌকা প্রতীক নিয়ে আপনাদের পাশে আসব, তখন আপনারা আমাকে ফিরিয়ে দিতে পারবেন না ইনশাল্লাহ্। 

'সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নের উদ্ভাবনে স্থানীয় সরকার' এ শ্লোগানে 
উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নুরের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম আজিজুল হকের উপস্থাপনায় উন্নয়ন মেলায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। মন্ডল বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারি, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরণ মন্ডল, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস, এম হোসেনুজ্জামান হোসেন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। এ সময় বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগন ও বিভিন্ন ইউপি চেয়ারম্যাগন, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বর্তমান সরকারের বিভিন্ন শ্রেণী পেশার উপকারভোগীবৃন্দ। গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর তিন দিন ব্যপী উন্নয়ন মেলায় সমাপনীতে ২০ স্টলে প্রদর্শনীতে প্রথম স্থান অধিকারী বুধহাটা ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় স্থান অধিকারী উপজেলা প্রকৌশলী অফিস ও তৃতীয় স্থান অধিকারী প্রতাপনগর ইউনিয়ন পরিষদকে ক্রেষ্ট প্রদান করা হয়।#
Tag
আরও খবর