ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

মোরেলগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালী, মেলা, আলোচনা সভা


' সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয়  সরকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে  নানা কর্মসূচি  পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৭-১৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।  রবিবার(১৭ সেপ্টেম্বর) এ মেলার উদ্বোধন  করেন উপজেলা  নির্বাহী অফিসার  এসএম তারেক সুলতান।

সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে ইউএনও'র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও  এসএম তারেক সুলতানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী  কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস,  উপজেলা প্রকৌশলী  মো. আরিফুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আব্দুল ওয়াদুদ খন্দকার, মোরেলগঞ্জ থানা ওসি ( তনন্ত) মো. শাহজাহান আহমেদ,   উপজেলা প্রেসক্লাবের সাধারণ  সম্পাদক  প্রভাষক এইচ এম জসিম উদ্দিন,  সাংবাদিক  গণেশ পাল, সাংবাদিক  শাহ আলম তালুকদার প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ,  পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিক  বৃন্দ উপস্থিত ছিলেন। 

উন্নয়ন মেলায় বেশ কিছু স্টল বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে নিজের ও সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে।  এছাড়াও মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থীবৃন্দ।




Tag
আরও খবর