২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

বগুড়ায় ১০ হাজার ইয়াবাসহ আটক ০৩

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর এক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৫ টায় সদরের গোকুল এলাকায় অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার উত্তর হাজিরপাড়া এলাকার শারমিন বড়ুয়া , রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সাহাপাড়া এলাকার চন্দ্র বর্মণ ও একই এলাকার প্রভাত চন্দ্র বর্মণ কে আটক করা হয়েছে বলে শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান। 

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, কক্সবাজার থেকে ইয়াবার বড় একটা চালান রংপুরের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকার বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ৩ জনকে আটক করে। 
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান।

Tag
আরও খবর