ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিতের সূত্রহীন খবর ফেসবুকে শেয়ার-ট্যাগ করতে হিড়িক!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারদেশে আওয়ামী লীগ ৯৭ জনের মনোনয়ন ইতিমধ্যে নিশ্চিত হয়েছে মর্মে সূত্রহীন একটি খবর কয়েক দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ঘুরপাক খাচ্ছে। এতে যে ৯৭ জনের নাম প্রকাশ করা হয়েছে, তাঁরা সবাই চলতি জাতীয় সংসদের সংসদ সদস্য (এমপি)। নির্বাচন তফসিল ঘোষণার আগে হঠাৎ করে ৯৭ জনের দলীয় মনোনয়ন চূড়ান্তের খবরটি এমপিদের অনুসারীরা নিজ নিজ ফেসবুক আইডিতে শেয়ার করাসহ নেতা-কর্মী ও সমর্থকদের ট্যাগ করতে হিড়িক পড়েছে। আওয়ামী লীগের দলীয় মনোনয়নের এমন খবরের সত্য-মিথ্যা যাচাইয়ে চলছে নানাবিধ তর্কবিতর্ক। কেউ বলছেন, 'খবরটি শতভাগ গুজব।' কেউ বলছেন, 'খবরটি মিথ্যা ও বানোয়াট।' আবার কেউ কেউ বলছেন, 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনোনয়ন নিশ্চিতের খবরটি ছড়ানো হচ্ছে। এটা কোনো গোষ্ঠীর মনগড়া তথ্য।' অনেকেই খবরটিকে মিথ্যা ও বানোযাটসহ গুজব আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)
'৯৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত যাদের' শিরোনামে একটি অখ্যাত অনলাইন নিউজপোর্টাল খবর প্রকাশ করে। এরপর ওই অনলাইন নিউজপোর্টালের সূত্র ব্যবহার করে
দেশের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি অখ্যাত  অনলাইন নিউজ পোর্টালে খবরটি প্রকাশ করা হয়। কেউ কেউ খবরটির ভিডিও কনটেন্ট বানিয়ে প্রচারও করছে।

মনোনয়ন চূড়ান্ত তালিকায় ৩৭ নম্বর রয়েছে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। তিনি জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি। এছাড়া ফরিদুল হক খান দুলাল ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। তালিকার ৩৬ নম্বরে রয়েছে জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ এবং ৩৮ নম্বরে জামালপুর-৩ আসনের এমপি মির্জা আজম।

সূত্রহীন প্রকাশিত ওই খবরে উল্লেখ করা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগ শুরু করেছে বহু আগে থেকেই। ৩০০ আসনেই চালানো হয়েছে একাধিক জরিপ। সবগুলো জরিপেই ৩০০ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপিদের মধ্যে ৯৭ জনের নিরঙ্কুশ জনপ্রিয়তা পাওয়া গেছে। যেকোনো পরিস্থিতিতে নির্বাচন হলেও এই ৯৭ জনের মনোনয়ন নিশ্চিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এইসব সংসদ সদস্য আবারও দলীয় মনোনয়ন পাবেন। এইসব প্রার্থীকে ইতিমধ্যে সবুজ সংকেত দেয়া হয়েছে। কোনো বড় রকমের নাটকীয়তা না হলে, ২০২৪ এর সংসদ নির্বাচনে তাঁরা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। বিভিন্ন জরিপের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ৯৭ জনের তালিকা তৈরি করা হয়েছে মর্মে দাবি করে ওই অনলাইন নিউজপোর্টালটি।

ইসলামপুর আসনের এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছবি দিয়ে তাঁর সমর্থকদের মধ্যে প্রকাশিত সূত্রহীন ওই খবরটি ফেসবুকে শেয়ার করাসহ ট্যাগ করতে হিড়িক পড়েছে।

ইসলামপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু বলেন, '৯৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত যাদের' শিরোনামে খরবটি মূলধারার কোনো গণমাধ্যম প্রকাশ করেনি। এতে বুঝা যায়, খবরটি ভুয়া।'

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য-গবেষণাবিষয়ক সম্পাদক খোরশেদ আলম বলেন, 'ফেসবুকে আওয়ামী লীগের ৯৭ এমপির মনোনয়ন চূড়ান্তের খবরটি আমি অবগত। তবে দলীয়ভাবে মনোনয়ন চূড়ান্তের বিষয়ে আমাদেরকে জানানো হয়নি। খবরটির সত্যতা জানতে আরও একটু সময় লাগবে।'

ইসলামপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর বলেন, 'মনগড়া সূত্রহীন খবর ফেসবুকে ছড়িয়ে দিয়ে জনসমর্থন আদায় করতে একটি চক্র ওঠে পরে লেগেছে। আমাদের সতর্ক থাকতে হবে, মিথ্যা ও গুজব খবরে কান দেওয়া যাবে না। এখনো দলীয় মনোনয়ন বিষয়ে কোনো এমপির নাম ঘোষণার সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ।'

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকে এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, 'একটি চক্র ফাঁয়দা লুটতে আওয়ামী লীগের ৯৭ এমপির মনোনয়ন চূড়ান্তের খবরটি ছড়িয়ে যাচ্ছে। বাস্তবিকপক্ষে খবরটি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।'

আরও খবর