নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

আশাশুনি প্রেসক্লাবের সাধারন সভায় নির্বাচনী তফসিল ঘোষনা

আশাশুনি প্রেসক্লাবের সাধারন সভায় নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস, এম আহসান হাবিব। সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সাবেক সভাপতি জিএম আল ফারুক, সাবেক সহ-সভাপতি আলী নেওয়াজ, যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম মুকুল শিকারি, কোষাধ্যক্ষ এম,এম নূর আলম, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বিলালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমার, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক হাসান ইকবাল মামুনসহ কমিটির সদস্যবৃন্দ। সভায় আয় ও ব্যয়ের হিসাব শেষে দ্বি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। তফসিল ঘোষনাকালে ক্লাবের চুড়ান্ত ভোটার ও সদস্য তালিকায় ২৯ জন সদস্য অন্তর্ভূক্ত করা হয়। গঠনতন্ত্র মোতাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হবে। মনোনয়নপত্র ক্রয় আগামী ২৩ সেপ্টম্বর থেকে ২৫ সেপ্টম্বর জমা দেয়ার শেষ দিন পর্যন্ত প্রত্যহ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬ সেপ্টম্বর দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত, মনোনয়নপত্র প্রত্যাহার ২৮ সেপ্টম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এবং আপিল ও নিস্পত্তি দুপুর ২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৯ সেপ্টম্বর দুপুর ২টায়, দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৪ অক্টোবর শনিবার সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৩ টা পর্যন্ত। সভায় গত সভার সিদ্ধান্তবলীর রেজুলেশান ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা ও অনুমোদিত হয়। ##

Tag
আরও খবর