শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

ডোমারে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ইউপি সদস্য

নীলফামারীর ডোমারে ২৫ বছর বয়সী গৃহবধূর দায়েরকৃত ধর্ষণ মামলায় ইউপি সদস্য তরিকুল ইসলাম (৩৭) কে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।

শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) ডোমার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। যার মামলা নং-১২। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউপি সদস্য তরিকুলকে আটক করে।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্য তরিকুল ইসলাম ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য। তিনি একই এলাকার আজগার আলীর পুত্র।

অভিযোগ সুত্রে জানা যায়, গত বুধবার রাত ৯টার দিকে হরিণচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম আটিয়াবাড়ী এলাকার ঐ গৃহবধূ টাকা উত্তোলনের জন্য ঘর থেকে বের হলে বাইরের বৈদ্যুতিক বাতি নিভে যায়। নিজ বাড়িতে ফিরতেই অভিযুক্ত ইউপি সদস্য পিছন থেকে মুখ চেপে ধরে পাশের টিউবওয়েলের পাড়ে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। প্রতিবেশিরা বুঝতে পেরে আটক করলেও কৌশলে পালিয়ে যান তিনি।

ভুক্তভোগী গৃহবধূ উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম আটিয়াবাড়ী এলাকার এক রিক্সাচালকের স্ত্রী। তার স্বামী রাজধানীতে রিক্সা চালিয়ে সংসার ও জীবিকা নির্বাহ করেন। তার দুটি সন্তান রয়েছে।

ঘটনাটির জেরে গত বৃহস্পতিবার দুপুরে হরিণচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ইউপি সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিচার দাবি করেন ভুক্তভোগী গৃহবধূ। এসময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শতাধিক লোকের উপস্থিতি ঘটে।

এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মামলা হওয়ার পরপরই অভিযুক্ত ইউপি সদস্য তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর