নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

বুধহাটায় ডি ফার্মা ফুটবল টুর্নামেন্টে ৩-১ গোলে ডাক্তার একাদশের জয়

আশাশুনি উপজেলার বুধহাটায় গ্রাম ডাক্তার, ঔষধ ব্যবসায়ী বনাম ঔষধ রিপ্রেজেনটেটিভদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় বুধহাটা ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ খেলায় রফিক আহমেদ এর নেতৃত্বে গ্রাম ডাক্তার, ঔষধ ব্যবসায়ী ফুটবল একাদশ এবং আইয়ুব হোসেন রানা'র নেতৃত্বে ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ ফুটবল একাদশ মুখোমুখি জোর প্রতিদ্বন্দ্বিতা করেন। মুহুর মুহুর আক্রমণে খেলার প্রথম অংশে রিপ্রেজেনটেটিভ ফুটবল একাদশ ১টি গোল করে এগিয়ে থাকেন। খেলার দ্বিতীয় অংশে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিপক্ষ গ্রাম ডাক্তার ও ঔষধ ব্যবসায়ী ফুটবল একাদশ পাল্টা আক্রমণে পর পর তিনটি গোল করে বিজয় ছিনিয়ে আনেন। নির্ধারিত সময় শেষে প্রথম গোলদাতা সওকত হোসেনকে এবং সেরা খেলোয়ার সিহাবুল ইসলাম সিহাবের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উত্তেজনাপূর্ন খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধহাটা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি আব্দুস সাত্তার, প্রবীণ চিকিৎসক বিমল দত্ত, অচিন্ত ঘোষ, ডেন্টিস এসকে রাজা, শেখ নুর ইসলাম, প্রেসক্লাব সদস্য শেখ বাদশা, সাংবাদিক শিমুল পাল প্রমুখ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন বরুণ কুমার সানা, সহকারী ছিলেন সাইদুর রহমান ও আবু সাইদ। খেলাটির ধারাভাষ্যে ছিলেন স্বাস্থ্য ইন্সপেক্টর আবু মুছা। উত্তেজনাপূর্ণ খেলাটি দেখার জন্য মাঠে দর্শক ছিলো কানায় কানায় পরিপূর্ণ।

Tag
আরও খবর