নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

বিদ্যুৎ ঘাটতি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে তামাশা


বিদ্যুৎ ঘাটতি,ডিজেল, কেরোসিন, পেট্টোল, অকটেনের যে দাম বৃদ্ধি করা হয়েছে, তাতে জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয়। এতে করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, পরিবহনে ভাড়া বাড়বে। কৃষকের ওপর চাপ বাড়বে, কৃষক ফসল উৎপদন করতে পারবে না। কৃষিতে বড় প্রভাব পড়বে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এসব মন্তব্য করেছেন। 


শনিবার (০৬ আগষ্ট) বিকালে জামালপুর শহরের মেডিকেল রোডে জেলা ও পৌর জাতীয় যুব সংহতির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


মোস্তফা আল মাহমুদ আরও বলেন, ‘সরকারের গণবিরোধী এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। এই দাম বৃদ্ধি বাতিল করতে হবে। ইউরিয়া সারের দাম কমাতে হবে। নিত্যপণ্যের দাম কমাতে হবে। দেশের মানুষকে সংকট থেকে উদ্ধার করতে হবে। জনগণের টাকায় বেগমপাড়া বানানো, কালো টাকার পাহাড় করা, বিদেশে টাকা পাচার- এগুলো জনগণের ঘামের টাকা। লুটপাটের সরকার, সরকার পরিকল্পনা করে লুটেরাদের বাঁচাতে এভাবে জনগণের পকেট কাটছে।’


এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাকির হোসেন খান, সদস্য আনোয়ার হোসেন প্রমূখ।

আরও খবর