কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে পানগুছি নদী হতে উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের মরদেহ শনাক্ত ও ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদী হতে উদ্ধারকৃত যুবকের  মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর  করে পুলিশ এবং বুধবার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
 গত সোমবার (১১ আগস্ট) দুপুরে পানগুছি  নদী হতে বিকৃত একটি মরদেহ  উদ্ধার করে মোরেলগঞ্জ থানা  পুলিশ। প্রথমে পরিচয় পাওয়া না গেলেও  পরবর্তীতে  তার পরিচয় জানা যায়মরদেহটি মোরেলগঞ্জ  পৌরসভার  ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল জলিল হাওলাদারের পুত্র মো. মিলন (৩৫) হাওলাদারের।  শনিবার মধ্য রাত থেকে মিলন নিখোঁজ ছিল বলে মিলনের স্ত্রী খাদিজা জানান। খাদিজা আরও জানান,  শনিবার একটি ঘটনাকে কেন্দ্র করে  স্থানীয় কয়েকজন মিলনকে মারধর করে। এতে গুরুতর আহত হলে ওই রাতে প্রায় ১২ টার দিকে ওষুধ আনতে  বাজারে রওয়ানা দেয় সে। স্ত্রী  খাদিজাও তার পিছন পিছন যায়। পরে রাতে ওষুধের দোকান বন্ধ পেয়ে তারা ফিরে আসতে পথিমধ্যে কুকুর  তাদের তাড়া করে। কুকুরের তাড়া খেয়ে তারা পরস্পর  বিচ্ছিন্ন  হয়ে পড়ে। পরে অবস্থা  স্বাভাবিক হলে খাদিজা মুসল্লীপাড়াস্থ বাসায় ফিরে আসেন। কিন্তু তার স্বামী মিলন আর ফিরে আসে না। অনেক খোঁজাখুজির পর মিলনকে না পেয়ে রবিবার সকালে খাদিজা ঘটনাটি পুলিশে জানান।
পরদিন সোমবার দুপুরে পানগুছি  নদীর সানকিভাঙ্গা পাড়ে একটি ইটভাটা সংলগ্ন এলাকায় কতিপয় এলাকাবাসী একটি  মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখবর ছড়িয়ে পড়লে মিলনের পরিবার মরদেহটি সনাক্ত  করে। পরে পোস্টমর্টেম শেষে বুধবার (১৩ আগস্ট) বিকেলে মিলনের মরদেহ মুসল্লীপাড়া কবরস্থানে কবরস্থ করা হয়।  নিহত মিলনের ১১ মাসের এক পুত্র সন্তান রয়েছে। 
স্থানীয়দের ধারণা, ওই রাতে কুকুরের  তাড়া খেয়ে আত্মরক্ষার্থে নদীতে ঝাঁফ দিতে গিয়ে পাইলিংয়ের সাথে সজোরে আঘাত  লেগে ডুবে যেতে পারে সে।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ  মো. সাইদুর রহমান জানান, মিলনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মোরেলগঞ্জ  থানায় একটি অপমৃত্যু  মামলা রেকর্ড করা হয়েছে।

Tag
আরও খবর