উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

আসছে সেলিম সাইব ও তন্ময়ের 'তোকে ভাবতে গিয়ে '

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 13-09-2023 08:57:20 am

রাকিবুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:


১৫ই সেপ্টেম্বর, সেলিম সাইব ও তন্ময় মাহাবুবুল এর নতুন রোমান্টিক গান ' তোকে ভাবতে গিয়ে ' র মিউজিক ভিডিও রিলিজ হতে যাচ্ছে সেলিম সাইব এর অফিসিয়াল চ্যানেল ও ফেইসবুক পেজে।গানটিতে কণ্ঠ দিয়েছেন সেলিম সাইব।সেলিম সাইব এর নিজের কথা ও সুরে গানের সঙ্গীতায়ন করেছেন হালের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক ইমরান মাহমুদুল এর ভাই জনপ্রিয় সঙ্গীত পরিচালক  তন্ময় মাহাবুবুল।  মিউজিক ভিডিটি নির্মাণ করেছন বর্তমান সময়ের ব্যস্ততম ভিডিও পরিচালক নাজমুল ইভান। বিশেষ আকর্ষণ হিসেবে এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে থাকছে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেইসবুক ও টিকটক এর পরিচিত মুখ মি. সারু ও সাজিয়া ইলিয়াস।এই গানটিতে অভিনয়ের পাশাপাশি ভিডিও প্রযোজনাও করেছেন মি. সারু ।


গানটির সম্পর্কে সেলিম সাইব  বলেন , 'এখন যুগের পরিবর্তন  হয়েছে ,মানুষ সব দেশের গান ঘরে বসে শুনতে পারে আর এখন গানে ভালো মানের কথা,সুর ও সঙ্গীতায়োজনের বিকল্প কিছু নেই । ইতোমধ্যেই ' চিনলিনা রে চিনলিনা ' শিরোনামের আমার একটি গান '  ভালো কথা , সুর ও সঙ্গীতায়োজনের কারণে দর্শক পছন্দ করেছেন। আমি চাই সেই ধারাটা অব্যাহত থাকুক ,দর্শক আরো বেশি বেশি করে বাংলা গান শুনুন। সেই ধারা অব্যাহত রাখতে আগামী ১৫ই সেপ্টেম্বর আমার গানটি প্রকাশিত হতে যাচ্ছে আপনারা দর্শকরা অবশ্যই গানটি শুনে উপভোগ করুন ,বাংলা গানকে আরো বেশি বেশি প্রসারিত হতে সহযোগিতা করুন। '


সঙ্গীত পরিচালক তন্ময় মাহাবুবুল গানটির সম্পর্কে  বলেন ,

এটি তার করা গানের সবচাইতে ভালো মানের সঙ্গীতায়োজন  করার চেষ্টা করেছেন তিনি। কেননা তার সঙ্গীতায়োজন কতটা উন্নত সেটি এরমধ্যে ' দিন দা ডে ' সিনেমায় দেখা গিয়েছে।এছাড়াও তিনি নিয়মিত অসংখ্য জনপ্রিয় সব গায়কদের গানে অ্যাডিশনাল প্রোগ্রামিং ও সম্পূর্ণ সঙ্গীতায়োজন  করছেন যাদের মধ্যে তার ভাই দেশের বর্তমান একনম্বর প্লেব্যাক সিঙ্গার ইমরান মাহবুবুল অন্যতম।তিনি গানটি শুনার জন্য দর্শকদের আশ্বস্ত করে বলেন ' গানটির কথা ,সুর ও সঙ্গীতায়োজন এমন ভাবেই করা হয়েছে যাতে দর্শক একটা ভিন্নরকম ফ্লেবার পায় , এছাড়া আমাদের গানটি সকল দর্শক গ্রহণ করবেন ' বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে