২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সারিয়াকান্দিতে বিশ্ব জলাতঙ্ক এবং লাম্পি স্কিন ডিডিজ সতর্কতায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

বগুড়ার সারিয়াকান্দিতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর, ২০২২ (বুধবার) সকালে সারিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সারিয়াকান্দি, বগুড়ার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র‍্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসেই শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 
“জলাতঙ্ক: মৃত্যু নয়,
সবার সাথে সমন্বয়” প্রতিপাদ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তমাল মাহমুদ প্রমুখ।
উক্ত আলোচনা সভা শেষে সারিয়াকান্দি প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হলরুমে লাম্পি স্কিন ডিডিজ প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক সভায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সারিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহে আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তমাল মাহমুদ, জাতীয় অনলাইন প্রেসক্লাব সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, সারিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সহ সকল সাংবাদিকবৃন্দ।

Tag
আরও খবর