আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন

বগুড়া আইএইচটি'র বহুল আলোচিত ছাত্রলীগ নেতা সজল ঘোষ গ্রেফতার

বগুড়ায় বহুল আলোচিত আইএইচটি'র ছাত্রলীগ নেতা সজলকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শারাফত ইসলাম।
১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় শেরপুর ছোনকা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ২৯ আগস্ট দুপুরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও হোস্টেলের মিল ম্যানেজার আমিনুল ইসলামকে মারধর করলে শিক্ষার্থীরা সজল ঘোষের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।
জানা গেছে, শিক্ষার্থীদের দিয়ে সজল ঘোষ পা টিপে নেয়া সহ প্রতিষ্ঠানের একটি কক্ষ নিজ অফিস হিসেবে ব্যবহার করে টর্চারসেল গঠন করেন। দীর্ঘদিনের অত্যাচারের প্রতিফল হিসেবে প্রায় দু ঘণ্টা সড়ক অবরোধ রাখার পর তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। তখন থেকেই তারা কলেজের ভিতরে বিক্ষোভ চালিয়ে যান। ছাত্রলীগ নেতা সজল কুমার ঘোষকে গ্রেপ্তার না করতে পারায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ধাপে ধাপে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে বগুড়া শহরের শেরপুর রোডের দুপাশে কয়েকশ গাড়ির যানযট বেধে যায়। এতে ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। তবে অ্যাম্বুলেন্সগুলোকে যাতায়াতের সুযোগ করে দিয়েছিল শিক্ষার্থীরা।
এর আগে ২৯ আগস্ট থেকে তিন দফা দাবিতে ক্লাস বর্জন করে লাগাতার আন্দোলন করছেন আইএইচটি'র শিক্ষার্থীরা। দাবিগুলো হলো বহিরাগত সন্ত্রাসীকে আশ্রয় ও প্রশ্রয়দানকারী অধ্যক্ষ ডা. আমায়াত-উল-হাসিনের অপসারণ, সন্ত্রাসী, চাঁদাবাজ, ইভটিজিংকারী সজল ঘোষের গ্রেপ্তার ও শাস্তি এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
পরবর্তীতে ২ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা সজল কুমার ঘোষের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন শিক্ষার্থী শাহরিয়ার হাসান। গত সোমবার অধ্যক্ষকে সরিয়ে বাগেরহাট নেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সমালোচিত সেই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর


deshchitro-6a76458ea9304-080826025230.webp
সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু

১ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে