নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে চুইংগামের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা দুই কিশোর গ্রেফতার


কুড়িগ্রামের রাজারহাটে ৮ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় আসিফ বাবু (১৪) ও জীম বাবু (১৫) নামের দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। 



মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশ। 


এর আগে সোমবার (১১ সেপ্টেম্বর ) রাতে রাজারহাট সদর ইউনিয়নের চাঁন্দামারী কবিরাজ পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত আসিফ বাবু রাজারহাট সদর ইউনিয়নের চাঁন্দামারী কবিরাজপাড়া এলাকার আব্দুল হক বকশীর ছেলে ও জীম বাবু একই এলাকার শাহিদুল ইসলামের ছেলে।



মামলার এজাহার সুত্রে জানা গেছে, চলতি মাসের ১০ সেপ্টেম্বর দুপুরে ধর্ষণের শিকার শিশুটিকে চুইংগাম দেয়ার কথা বলে একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে আসিফ বাবু নামের কিশোর। এসময় ঘরের দরজায় পাহারায় থাকে জীম বাবু নামের আরও এক কিশোর। পরে শিশুটিকে তার মা কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে আসিফ বাবুর বাড়িতে গেলে তারা শিশুটির মাকে দেখে পালিয়ে যায়। পরে ঘরের ভিতর গিয়ে মেয়েকে উলঙ্গ অবস্থায় দেখতে পায় শিশুটির মা। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে ওই দুই কিশোরের বিরুদ্ধে রাজারহাট থানায় মামলা দায়ের করেন।



রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় গ্রেফতার দুই কিশোরকে সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 


আরও খবর