লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, দুই ঘন্টার মধ্যে উদ্ধার, আটক ২ লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার; গ্রেপ্তার ২ পবিপ্রবিতে বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা শ্রীমঙ্গলে দুই দফা অভিযান: ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ দিনাজপুরে চেয়ারম্যান প্রার্থীতা‌‌ নির্ধারণে ফাজিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

উখিয়ার বালুখালীতে সন্ত্রাসী হামলায় শিক্ষকসহ আহত-৩

উখিয়া উপজেলার বালুখালী কাস্টমস এলাকায় জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে এক স্কুল শিক্ষককে বেদড়ক পিটিয়েছে একই এলাকার ভূমিদস্যু সিন্ডিকেট।


প্রত্যক্ষদর্শী ও অভিযোগের সূত্রে জানা যায়, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুস সালামের ক্রয়কৃত আর.এস দাগ নং-১৬৫ ও বি.এস দাগ নং-১৩১ এর অন্দরে ১ একর দীর্ঘদিনের ভোগদখলীয় জায়গায় লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু সোনালী গং সিন্ডিকেটের। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে আব্দুস সালামের বসতভিটা দখলে নিতে প্রতিবেশী নুরুল আমিন, মোঃ সোনা আলী, জসিম উদ্দিন, মোঃ সফি প্রকাশ ভুলুর নেতৃত্বে আরো ১০/২০ জন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আব্দুস সালামের উপর হামলা করে দা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে এতে আব্দুস সালামের সহধর্মিণী আয়েশা পারভিন ও পুত্র বধু ওবায়দা বেগম বাঁধা দিলে তাকেও মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে সন্ত্রাসীদের কবল থেকে গুরুতর আহত অবস্থায় আব্দুস সালাম ও পুত্রবধু ওবায়দাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।


এ ঘটনায় শিক্ষক আব্দুস সালামের কর্মরত শিক্ষা প্রতিষ্টান ঘুমধুম বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন অপরাধীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।


এই ঘটনায় গতকাল রাত্রে আব্দুস সালাম বাদী হয়ে হামলাকারী নুরুল আমিন সহ ১৩জনকে অভিযুক্ত করে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়।

Tag
আরও খবর