বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

লক্ষ্মীপুরে অপহৃত স্কুলছাত্রী ৩ দিনে উদ্ধার, গ্রেফতারের বাহিরে আসামিরা

লক্ষ্মীপুরের রামগতিতে  দুইদিন পর অপহৃত স্কুলছাত্রী তাসমিয়া ইয়াসমিনকে উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে ৬ আসামি।


মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন।


অপহরনকৃত  মুনিয়া স্থানীয় জনতা মডেল একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী ও চরআলগী ইউনিয়নের চরনেয়ামত এলাকার বাসিন্দা মনির হাওলাদারের মেয়ে।


আজ ১২ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী ছাত্রী মুনিয়ার সন্ধান চেয়ে ‘সুফির হাট’ বাজার এলাকায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।  দুপুর সাড়ে ১২টার দিকে ওই বাজারে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে ওসি অপহৃত স্কুলছাত্রীর সন্ধানের এই বার্তা দেন। এতে বিক্ষোভকারী শান্ত হয়।


কিন্তু দ্রুত এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। 


রামগতি থানার ওসি বিক্ষোভ স্থলে এসে  জানান, অপহৃত স্কুলছাত্রীকে নোয়াখালী থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আসামি কেউ গ্রেফতার করা হয়নি। আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এসময় তিনি বিক্ষুব্ধ জনগণকে শান্ত হতে অনুরোধ করেন।


উল্লেখ্য গত রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রামগতি  উপজেলার চরআলগী ইউনিয়নের চরনেয়ামত এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় রাজু ও সাগরসহ তাদের ৪ সহযোগী।


ওই-রাতেই অপহৃত স্কুলছাত্রীর বাবা মনির হাওলাদার ৬ ব্যক্তির নাম উল্লেখ করে রামগতি থানায় অপহরণ মামলা দায়ের করেন।

আরও খবর