সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

ফেসবুকের মতো জি-মেইলেও দেওয়া যাবে ইমোজি রিয়্যাক্ট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-09-2023 04:37:23 pm

ফেসবুক, হোয়াটসঅ্যাপে যে কোনো পোস্ট বা মেসেজের দেওয়া যায় রিয়্যাকশন। লাভ, স্যাড, লাইক কিংবা হাসির রিয়্যাক্ট দিতে পারেন ব্যবহারকারীরা। এবার থেকে যেকোনো জি-মেইলেও দেওয়া যাবে এই ইমোজি রিয়্যাক্ট। যা জি-মেইলে এতদিন সম্ভব ছিলো না।


শিগগির নতুন ফিচারটি গুগলের জি-মেইলে আসতে পারে। যেখানে আপনি যে কোনো ইমোজি দিয়ে মেইলটিতে রিঅ্যাক্ট করতে পারবেন। জি-মেইলে মেইল করার সময় আপনি মেল বডিতে গিয়ে ইমোজি ব্যবহার করতে পারবেন। তবে তার জন্য আপনাকে কয়েকটি বাছাই করা ইমোজিই দেওয়া হবে। ঠিক যেমন অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলোতে রয়েছে। ছয়টি ইমোজির মধ্যে একটি বেছে নিতে পারবেন।


হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারে যেভাবে ইমোজি ব্যবহার করেন জি-মেইলেও ঠিক সেভাবেই ব্যবহার করতে পারবেন। কোনো কিছু ভালো না লাগলে তার রিঅ্যাক্ট করেন। তেমনি কোনো কিছু ভালো লাগলে তার জন্য লাভ রিঅ্যাক্ট দিয়ে থাকেন। ঠিক তেমনি কিছুতে হাসি পেলে সেটাই ইমোজি দিয়েই বুঝিয়ে দেন। ইমেলের ক্ষেত্রেও ঠিক তেমনভাবেই কাজ করবে বলে মনে করা হচ্ছে।


এরই মধ্যে মাইক্রোসফটে এই ফিচার ব্যবহার করছেন ব্যবহারকারীরা। যারা মাইক্রোসফটের আউটলুক ই-মেইল ব্যবহার করেন, তারা এই ফিচারটি সম্পর্কে জানেন। তবে এবার জি-মেইলেও আসতে চলেছে ফিচারটি। একইসঙ্গে আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি আনা হবে কি না সে সম্পর্কে কিছু জানা যায়নি।

আরও খবর


6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৬৬ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৮৬ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৭২ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে