ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তোলে ধরতে আওয়ামী লীগ নেতা শাহীনের শতাধিক উঠান বৈঠক

জামালপুরের ইসলামপুর উপজেলায় তৃণমূল মানুষের সামনে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তোলে ধরতে শতাধিক উঠান বৈঠক সম্পন্ন করেছেন শিল্পপতি শাহীনুজ্জামান শাহীন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় জনসেবামূলক নানাবিধ কাজ করে যাচ্ছেন।

তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তোলে ধরতে দীর্ঘদিন ধরেই মাঠ পর্যায়ে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ও সমাজকর্মী  শাহীনুজ্জামান শাহীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অজপাড়া গাঁয়ে শাহীনুজ্জামান শাহীন একের পর এক করে যাচ্ছেন উঠান বৈঠক। মাঝে মধ্যেই বৈঠকরূপ নেয় জনসভায়। আলোচনা চলে কয়েক ঘণ্টাজুড়ে।
হাজারো হাজার মানুষের সামনে তোলে ধরা হয় শেখ হাসিনা সরকারের স্বপ্নের পদ্মা সেতু, উড়াল সড়ক, ঢাকা-চট্রগ্রামসহ সারা দেশের ফ্লাইওভার, রাস্তা-ঘাট, যমুনা নদী তীর সংরক্ষণসহ নানা উন্নয়ন প্রকল্পের চিত্র। দেশের উন্নয়ন কর্মকাণ্ডের কর্মযজ্ঞের সফলতার কথা শোনে আবেগ আপ্লুত হয়ে পড়েন তৃণমূলের মানুষগুলো।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শাহীনুজ্জামান শাহীন দীর্ঘদিন থেকে সরকারের বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ড তোলে ধরছেন তৃণমূল মানুষের কাছে। এতে মানুষের মধ্যে ব্যাপাক সাড়া পড়েছে। আগামীতে শাহীনকেই সংসদ সদস্য হিসেবে দেখতে চায় তৃণমূল মানুষ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নস্থ কান্দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ অনুষ্ঠিত হয়েছে শাহীনের উঠান বৈঠক। এর আগের দিন গত বৃহস্পতিবার বিকেলে বেলগাছা ইউনিয়নের যমুনার দুর্গম চর মুন্নিয়া বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠক। এতে অংশ নেন স্থানীয় কয়েকটি দ্বীপ চরের অসংখ্য নারী-পুরুষ। প্রচণ্ড রোদ উপেক্ষা করে তাঁরা প্রধান অতিথি সমাজ সেবক শাহীনুজ্জামান শাহীনসহ নেতৃবৃন্দের মুখ থেকে দেশের উন্নয়ন ও রাজনীতির কথা শোনেন।

শাহীনুজ্জামান শাহীনের উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে অংশ নিয়ে বক্তব্য দেন, বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, পাথর্শী ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিআরডি’র সাবেক চেয়ারম্যান জাহের আলী চুন্নু, চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী নূর, গাইবান্ধা ইউনিয়ন ছাত্র যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

মুন্নিয়া গ্রামের আকলিমা বেগম, আমীর আলী, শহিদ মিয়া,  কান্দারচর গ্রামে আকবর, নাজমা খাতুন, চন্দনপুর গ্রামের আবুল কালাম আজাদ বলেন, 'প্রতিবার নির্বাচনের আগে চরবাসীর উন্নয়নের কথা বলে ভোট নিয়ে জাতীয় সংসদে যান। কিন্তু পরে আর তাদের কথা মনে রাখা হয় না। সেকারণেই  এবার শাহীনের মতো একজন মানবিক মানুষকে জাতীয় সংসদের প্রতিনিধি হিসাবে দেখতে চাই।'

ইসলামপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর বলেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন ইউনিয়ন, ওয়ার্ড ও আঞ্চলিক এলাকায় নিয়মিত উঠান বৈঠক ও মতবিনিময় করে যাচ্ছেন শাহীন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ইসলামপুর আসনে শাহীনকেই নৌকা প্রতীক দেওয়া দরকার। নৌকা প্রতীক দেওয়া হলে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন শাহীন।

জেলা আওয়ামী লীগের সদস্য শাহীনুজ্জামান শাহীন বলেন, 'নদীভাঙ্গা পশ্চাৎপদ এ উপজেলার অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নীচে বসবাস করে। অবহেলিত এ জনপদের দরিদ্র মানুষের জন্য সাধ্যমত কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের জীবন-মান উন্নয়ন আমার সব সময় ভাবনা।'


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে