আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন

বগুড়ায় যমুনার ভয়াবহ ভাঙনে প্রায় শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন

বগুড়ায় ব্যাপক হারে নদী ভাঙনের ফলে সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামের প্রায় শতাধিক বাড়িঘর ও বসতভিটাসহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে করে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই। তিল তিল করে গড়ে তোলা শেষ সম্বলটুকু তারা রক্ষা করতে পারেননি যমুনার কড়াল গ্রাস থেকে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর থেকে শুরু হয় উপজেলার কামালপুরের ইছামারায় যমুন নদীর পশ্চিম তীর ভাঙ্গন। এই ভাঙনের ফলে বিলীন হয়ে যাওয়া ঘরবাড়ি থেকে রক্ষা করা যায়নি ঘরের কোনো জিনিস। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে নদীর পানিতে ভাসছে ঘরের চালাসহ বিভিন্ন জিনিসপত্র। 
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে যমুনা নদীর পানি বিপদসীমার ০৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এমন ভাঙ্গন দেখা দিয়েছে। 
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এবং সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  রেজাউল করিম মন্টু। 
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সতর্কতামূলক বার্তা এবং বন্যার নিয়ন্ত্রণ ও মোকাবিলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণকে আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত জনসাধারণের জন্য খাবার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। 
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস কে বসাক এর সাথে কথা হলে তিনি জানান, কামালপুর ইউনিয়নের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষাপ্রতিষ্ঠান সার্বক্ষণিক খোলা থাকবে। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়ার পর মানুষ আশ্রয়হীনতায় না থেকে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে তারা জন্য আশ্রয় নিতে পারবেন এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই তাদের জন্য খাদ্য সরবরাহ করা হবে। নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আশা করা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুউজ্জামান রাসেল সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। 
Tag
আরও খবর