নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

ড. ইউনূসের জন্য মায়াকান্না কেন : কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2023 10:05:53 am

ড. মুহাম্মদ ইউনূস আমাদের সুখ-দুঃখে নেই, তার জন্য আমাদের এত মায়াকান্না কেন?’ এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


বুধবার (৩০ আগস্ট) সচিবালয়ে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।


সেতুমন্ত্রী বলেন, তিনি (ইউনূস) বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শোক প্রকাশ করেনি, চার জাতীয় নেতাকে হত্যা নিয়ে কথা বলেননি, করোনার সময় কথা বলেননি, তিনি কোনোদিন শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে গেছেন? আমাদের বন্যা ও জলোচ্ছ্বাসে কখনও এসেছেন? যে মানুষ আমাদের সুখে-দুঃখে নেই, তার জন্য এত মায়াকান্না কেন?


ওবায়দুল কাদের বলেন, শ্রমিকের অর্থ আত্মসাতকারী নোবেলজয়ী আমাদের প্রয়োজন কী? শ্রমিকের অর্থ আত্মসাৎ করায় শ্রমিকরাই তার বিরুদ্ধে মামলা করেছেন। নোবেল পেয়ে অপরাধ করেও অব্যাহতি পেয়ে যাবেন, এটা কোন দেশের আইনে আছে।


তিনি বলেন, ড. ইউনূসকে নিয়ে নোবেল বিজয়ীরা যে বিবৃতি দিয়েছেন, পত্রিকায় সেই বিবৃতির জায়গা কিনতে দুই মিলিয়ন ডলার লাগে। সেই টাকা কোথায় পেয়েছেন? কোথা থেকে এলো?


এ সময় আন্দোলনে ভাটা পড়ায় বিএনপি ড. ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


তিনি বলেন, তারা ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখছেন। বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ ভণ্ডুল করতে নতুন প্ল্যাটফর্ম করতে চান। বাংলাদেশের মাটিতে তাদের এই অশুভ খেলা খেলতে দেওয়া হবে না।


বিএপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপির আন্দোলন এখন আর জমে না। বাজারে ভাটা পড়েছে। তাদের আন্দোলন গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেয়েছে।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে