শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে: পরিকল্পনামন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2023 08:25:01 am

জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, নির্বাচনের সময় প্রার্থীরা টাকা খরচ করে। এ জন্য বেচাকেনা বেড়ে যায়। নির্বাচন উন্নয়নেরই একটি অংশ। তবে নির্বাচনের সময় আন্দোলনের নামে যদি নাশকতা, অগ্নিকান্ড, হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে সাধারণ মানুষের ক্ষতি হয়। সেই ক্ষতি দেশের অর্থনীতিতেও প্রভাব পড়ে। তাই এসব করা যাবেনা, সকল প্রকার বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে হবে।


বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে জাতীয় মাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


সভা শেষে নিত্যপণ্যের বাজার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন- দেশে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। গত দুই তিন মাসে চালের দাম অনেক কমেছে, আর তেলের দাম স্থিতিশীল রয়েছে। এছাড়া পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সরকার তাৎক্ষনিক ভাবে পেঁয়াজ আমদানী করেছে। সুতারাং পেঁয়াজের দাম আর বাড়বেনা। বর্তমানে সার্বিক ভাবে দেখলে দেশের বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। তারপরও জিনিসপত্রের দাম যেন না বড়ে এবং কিভাবে দাম আরও কমানোর যায়, তার জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে।


তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার হল গণমানুষের সরকার। দেশের উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়নের জন্য এই সরকার যে ভূমিকা রাখছে তা সবাইকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে ভাবে এগিয়ে গেছে অন্য সরকারের আমলে তা সম্ভব হয়নি। জনগনের উন্নয়নকে আমরা আমাদের উন্নয়ন বলে মনে করি। তাছাড়া প্রধানমন্ত্রী হাওরের মানুষকে নিয়ে বেশি চিন্তা করেন। তাই এখানে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে। যার সুফল এখানকার মানুষ পাচ্ছে। 


জাতীয় মাছ অবমুক্ত করণ অনুষ্ঠানের পরিকল্পনামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামসুল করিম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন প্রমুখ

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৮ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে