‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কিশোর গ্যাং এবং মাদক এখন বড় সামাজিক সমস্যা-মৌলভীবাজার পুলিশ সুপার

জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলার সকল নাগরিকদের সাথে পুলিশ কাজ করতে চায়-মৌলভীবাজার পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম (বার)


মৌলভীবাজার জেলা পুলিশ এর আয়োজিনে জেলার সর্বস্তরের জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত হয়।

সভায় মৌলভীবাজার জেলার সকল নাগরিকদের সাথে মিলেমিশে জেলা পুলিশ কাজ করতে চায় বলে জানান মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম (বার)। আর জনপ্রতিনিধিদের মাধ্যমেই জেলার সকলের সাথে কাজ করা সম্ভব বলে জানিয়েছেন তিনি।

বক্তব্যে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম (বার) 'মাদক এবং কিশোর গ্যাং' সম্পর্কে বলেছেন, বর্তমান সময়ে কিশোর গ্যাং আর মাদক অনেক বড় সামাজিক সমস্যা। বাইরের কেউ না, আমাদের সমাজের আমাদের ছেলেরাই কিশোর গ্যাং এবং মাদকের সাথে জড়িয়ে পড়ছে। এসব সমস্যা একমাত্র সামাজিকভাবেই প্রতিরোধ করা সম্ভব। চুরি, ডাকাতিসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আমরা যদি একসাথে মিলেমিশে কাজ করতে পারি তাহলে মৌলভীবাজার থেকে এসব সমস্যা দূর করা সম্ভব। 

'আইন-শৃঙ্খলা' বিষয়ে
তিনি বলেছেন, পুলিশের পক্ষ থেকে আমরা কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিংসহ নানাবিধ কাজ করছি। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বিট পুলিশিং এর মাধ্যমে আমরা আমাদের অফিসারদের আপনাদের কাছে পাঠিয়েছি। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের বিট অফিসার, কমিউনিটি পুলিশিং, গ্রাম পুলিশ, নাইটগার্ডসহ সকলে মিলে একসাথে কাজ করতে হবে। এ ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ এবং জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় করে কাজ করলে সুফল পাওয়া যাবে।

সম্প্রতি কুলাউড়া উপজেলায় 'জঙ্গি আস্তানা' প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, 'জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কোন এলাকায় নতুন কোনো লোক আসলে তার পরিচয় এবং কাজকর্ম সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে নজর রাখতে হবে। কুলাউড়ার ঘটনায় আমরা একটু সচেতন হলে আরো আগেই তাদের নির্মূল করা সম্ভব হত।

'ইভটিজিং, আত্মহত্যা, পারিবারিক সহিংসতা ইত্যাদি ক্ষেত্রে সবাইকে সামাজিকভাবে সচেতনতা তৈরি করার আহবান জানান পুলিশ সুপার। তিনি বলেন সমাজে কোন ঘটনা ঘটলে সেটার বিরুদ্ধে প্রাথমিক স্টেজেই কাজ করতে হবে, যাতে সমস্যাটা বড় না হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ছবি, মেসেজ দেখলে যাচাই-বাছাই করে বিশ্বাস করতে হবে। গুজব ছড়ানো রোধে স্থানীয়ভাবে এসবের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।

মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার জনপ্রতিনিধিগণ তাদের বক্তব্যে স্ব-স্ব এলাকায় যানজট, মাদক, ইভটিজিং, পারিবারিক সহিংসতাসহ আইন-শৃঙ্খলা বিষয়ে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। 

Tag
আরও খবর