ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

ড্রেসিং মেশিনে মোরগ-মুরগী পরিষ্কার: ইসলাম কি বলে?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-09-2022 08:38:42 am

ছবি: মুফতি উসমান গণী নোমানী


◾প্রশ্ন: আমরা বাজার থেকে প্রায় সময়ই মুরগি কিনে থাকি। বয়লার মোরগ-মুরগি, হাঁস বা পাকিস্তানি মুরগি। তো এই মুরগিগুলো আমরা কষ্টের ভয়ে কিংবা ঝামেলার ভয়ে দোকানের থাকা যেই ড্রেসিং মেশিন আছে সেখান থেকে পরিষ্কার করে তারপর বাসায় নিয়ে আসি। দেখা যায় দোকানদার কখনো মুরগির ভিতরের নাড়িভূড়িসহ ড্রেসিং মেশিনে পরিষ্কার করে। আবার কখনো দেখা যায় ড্রেসিং মেশিনে অনেক ময়লা পানি থাকে যা আমার কাছে নাপাক বলে মনে হচ্ছে। এখন আমার জানার বিষয় হল; ড্রেসিং মেশিনে মোরগ-মুরগী পরিষ্কার করে খাওয়া যাবে কি? ইসলামে এই বিষয়ে কোন ধরনের নিষেধাজ্ঞা আছে কিনা? 


আদিল মাহমুদ, নারায়ণগঞ্জ থেকে


◾উত্তর: (সমস্ত প্রশংসা মহান রব্বুল-আলামীনের জন্য)

বাড়তি ঝামেলার ভয়ে বিভিন্ন সময় বাজার থেকে মোরগ-মুরগি কেনার পর তা ড্রেসিং করে বাসা-বাড়িতে আনার প্রবণতা দিন-দিন বেড়েই চলছে । কিন্তু বর্তমান বাজারে মুরগি ড্রেসিং করার ক্ষেত্রে আমাদের যে-ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার তা করা হয় না। অনেক জায়গায় দেখা যায় অস্বাস্থ্যকরভাবে ব্রয়লার, হাঁস, কবুতর কিংবা দেশি মুরগি ড্রেসিং করা হয়। একটি মুরগির জন্য একবার গরম পানি ব্যবহারের নিয়ম থাকলেও তা করা হয় না। বরং একই ময়লা ও নাপাখ গরম পানিতে বারবার মুরগি চুবিয়ে ড্রেসিং করা হচ্ছে। এটা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং ব্যক্তিগত রুচিরও একটা বিষয়। ড্রেসিংয়ের এই স্বাস্থ্যগত দিক ছাড়াও রয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে মাসয়ালাগত কিছু বিষয়। যেগুলো না মানলে আমাদের জন্য ওই মুরগি খাওয়া হারামও হতে পারে। যা একজন মুসলিম হিসেবে কখনোই কাম্য নয়।

বর্তমান আধুনিক বাজারে জবাই করা মুরগি ড্রেসিংয়ের কয়েকটি পদ্ধতি রয়েছে। আধুনিক মাসয়ালা হিসেবে সব মুসলমানদের এসব জেনে রাখা উচিত।


জবেহকৃত মোরগ-মুরগি গরম পানিতে ডুবিয়ে মেশিনের সাহায্যে ড্রেসিংয়ের কতিপয় পদ্ধতি:


▪️ক. যবেহ করার পর মোরগ-মুরগীর নাড়িভুঁড়ি বের না করে পবিত্র বা অপবিত্র উত্তপ্ত(সাধারণত ১০০°)গরম পানিতে দীর্ঘ সময় রাখা । যার ফলে ভেতরে থাকা নাপাকির ক্রিয়া গোশতের ভেতর ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে।

▪️খ. মোরগ-মুরগীর নাড়িভুঁড়ি বের করে অপবিত্র উত্তপ্ত(১০০°) গরম পানিতে দীর্ঘ সময় রাখা। যার দরুন মেশিনে থাকা অপবিত্র পানি গোশতের ভেতর ঢুকে যাওয়ার আশঙ্কা প্রবল।


উপরোক্ত দুই অবস্থায় সেই গোশত খাওয়া হারাম হয়ে যাবে, হালালের কোনো ব্যবস্থা নেই। তাই একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের খুব সতর্ক থাকতে হবে।


▪️গ. মোরগের নাড়িভুঁড়ি বের করা ও উপরের ময়লা পরিষ্কার করার পর পবিত্র উত্তপ্ত(১০০°) গরম পানিতে দীর্ঘ সময় বা সামান্য সময় রাখা। 


এই পদ্ধতিতে কোনো সমস্যা নেই। খাওয়া যাবে। বরং এই পদ্ধতি সুন্দর।


▪️ঘ. মোরগের নাড়িভুঁড়ি বের করার পূর্বে বা পরে সামান্য গরম পবিত্র বা অপবিত্র পানিতে এত অল্প সময় রাখা,

যার দরুন ভেতরের নাপাকি বা নাপাক পানির প্রভাব গোশতের ভেতর ঢুকার সম্ভাবনা থাকে না। এই অবস্থায়

গোশত হারাম হবে না। তবে বহিরাংশে মেশিনে থাকা নাপাক লাগার কারণে সেই মোরগ-মুরগিকে তিনবার ধৌত করতে হবে।


সুতরাং, সতর্কতামূলক প্রচলিত পদ্ধতিতে ড্রেসিং না করে স্বাভাবিক পদ্ধতিতে বাড়িতে ড্রেসিং করাই উচিৎ। একান্ত যদি বাজারে কিংবা দোকানে ড্রেসিং করতেই হয়, তাহলে প্রথমে জবেহকৃত মোরগ-মুরগির নাড়িভুঁড়ি বের করে শরীরে লেগে থাকা নাপাকী পরিষ্কার করে নিবে। এরপর পবিত্র গরম পানিতে অল্প সময় রেখে ড্রেসিং করবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহর আহকাম যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন। আমীন

(আল্লাহ তাআলা সবচে' ভালো জানেন)



▪️সূত্র: (ফাতওয়ায়ে শামি ১/৫৪৪)(আহসানুল ফাতাওয়া ২/৯৬)। (ইমদাদুল আহকাম : ৪/৩০১)(ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৩৭০)



◾সমাধান _ মুফতী উসমান গণী নোমানী

মুহাদ্দিস, জামি'আ ইসলামিয়া আরাবিয়া বলিয়ারপুর, সাভার , ঢাকা।


প্রিয় পাঠক, আপনার দৈনন্দিন জীবনে ইসলামী বিষয়ক যত মাসলা মাসায়েল রয়েছে তা জানতে এবং সমাধানের জন্য যেকোনো প্রশ্ন করতে পারেন নিম্নোক্ত ঠিকানায়-osmangoninomani@gmail.com


আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৩৪ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১০ দিন ৪৭ মিনিট আগে