শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

চট্টগ্রাম আগ্রাবাদে নালায় নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার।

এ এম রিয়াজ কামাল হিরণ ( Contributor )

প্রকাশের সময়: 28-08-2023 09:39:39 am

চট্টগ্রাম আগ্রাবাদে নালায় নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার। 


এ এম রিয়াজ কামাল হিরণ চট্টগ্রাম জেলা 


চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়া কেএম হাশেম টাওয়ার এলাকায় নালায় তলিয়ে নিখোঁজ দেড় বছরের ইয়াছিন আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা মরদেহ উদ্ধার করে।


বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক। তিনি বলেন, গতকাল (রোববার) বিকেলে নালায় তলিয়ে শিশুটি নিখোঁজ হয়েছিল। এরপর এদিন রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। কিন্তু খোঁজ না মেলায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে আজ (সোমবার) সকালে অভিযান শুরু হয়। একপর্যায়ে নালা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


শিশু ইয়াছিন আরাফাত ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। বাসার পাশেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) একটি খোলা নালায় সে তলিয়ে যায়।

এর আগে, ২০২১ সালের ৩০ জুন নগরের ২ নম্বর গেট এলাকার চশমা খালে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে গিয়ে দুজন নিহত হন। তারা হলেন অটোরিকশাচালক সুলতান ও যাত্রী খালেদা আক্তার। এরপর একই বছরের ২৫ আগস্ট নগরের মুরাদপুর মোড়ে নালায় তলিয়ে নিখোঁজ হয়েছিলেন সালেহ আহমেদ নামে এক ব্যবসায়ী। ঘটনার পর টানা কয়েকদিন অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে না পারায় একপর্যায়ে তৎপরতা বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস। দুই বছর পেরিয়ে গেলেও তার মরদেহ পাওয়া যায়নি।


এছাড়া একই বছরের ২৭ সেপ্টেম্বর নগরের আগ্রাবাদ এলাকায় ১৯ বছর বয়সী সেহেরীন মাহবুব সাদিয়া নালায় তলিয়ে যান। তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। নিখোঁজের দিন রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে একের পর এক নালায় তলিয়ে শিশুসহ মানুষজন নিখোঁজের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা।


Tag
আরও খবর