তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

কেশবপুরে সবকটি পুজা মন্দিরে থাকছে সিসি ক্যামেরা।। থাকছেনা আলোকসজ্জা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি 

কেশবপুরে সবকটি পূজা মন্দিরে থাকছে সিসি ক্যামেরা। এ উপজেলার ৯২ টি পূজা মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব এই পূজা। সে কারণে নিরাপত্তার স্বার্থে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করা হয়েছে।

শনিবার (২৪সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ দেখতে গেলে সাতবাড়িয়া পাকুরতলা সার্বজনীন পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলতে দেখা যায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাতবাড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র আঢ্য, কোষাধ্যক্ষ দিলীপ কুমার দাস প্রমুখ। 


এ ব্যাপারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার ৯২ টি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। তিনি আরো জানান, এবারের শারদীয় দুর্গাপূজায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আলোকসজ্জা করা হবে না।


Tag
আরও খবর