টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

ডোমারে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

বিয়ের দাবিতে নীলফামারীর ডোমারে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে দশম শ্রেণির শিক্ষার্থী। প্রেমিকার বাড়িতে আসার খবর পেয়ে পালিয়ে গেছে প্রেমিক রাব্বি।

রবিবার (২৭শে আগস্ট) দুপুরে উপজেলার উত্তর হরিণচড়া ফরেস্টপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, গত এক সপ্তাহ থেকে প্রেমিক রাব্বি ইসলামের বাড়িতে অনশনে বসে বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ঐ প্রেমিকা। তবে রাব্বি এখনো পালিয়ে রয়েছে।

প্রেমিক রাব্বি ইসলাম ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের উত্তর হরিণচড়া ফরেস্টপাড়া এলাকার আবু হোসেনের পুত্র। সে একাদশ শ্রেণির ছাত্র।

স্কুলছাত্রী সেই প্রেমিকা জানান, দুই বছর ধরে রাব্বির সাথে তার প্রেমের সম্পর্ক। রাব্বি তাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গেছেন। এমনকি বিয়ের কথা বলে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বলে জানায় মেয়েটি। একপর্যায়ে মেয়েটি বিয়ের কথা বললে রাব্বি তাকে বাড়িতে আসতে বলে। এছাড়া তাদের বাড়িতে আসার আগের দিনেও দুজনের দেখা হয়। তার কথা মতো রাব্বির বাড়িতে গেলে দেখেন সে বাড়িতে নেই। তার ফোনটিও বন্ধ রয়েছে।

প্রেমিক রাব্বি ইসলাম যদি তাকে বিয়ে না করে তাহলে আত্মহত্যা করার কথা জানান মেয়েটি।

বামুনিয়া চেয়ারম্যানপাড়া নিবাসী মেয়েটির বাবা বলেন, আমার মেয়ের সাথে রাব্বির অনেক দিনের সম্পর্ক। আমরা অনেকবার রাব্বিকে সতর্ক করলেও সে তাতে কর্ণপাত করেনি। যেহেতু আমার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে, সেহেতু আমরা চাই রাব্বি আমাদের মেয়েকে বিয়ে করুক।

এদিকে রাব্বির বাবা আবু হোসেন বলেন, আমার ছেলের বয়স অনেক কম। সে কেবল উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে। তাছাড়া তার সাথে কথা হয়েছে। সে বলেছে ওই মেয়ের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। মেয়ের পরিবার এসে মেয়েটিকে নিয়ে যাক। তারপর দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিতে পারি বিয়ের।

এবিষয়ে ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান বলেন, ছেলেটি পালিয়ে গেছে। আমরা হরিণচড়ার চেয়ারম্যানকে বিষয়টি দেখার জন্য বলেছি।

এব্যাপারে ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা বলেন, আমি রাব্বির বাবাকে বলেছি রাব্বিকে নিয়ে আসতে। তার মুখে শুনার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর