শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

চট্টগ্রামে দেড় বছরের বাচ্চা নালায় পড়ে নিখোঁজ।

এ এম রিয়াজ কামাল হিরণ ( Contributor )

প্রকাশের সময়: 27-08-2023 01:25:38 pm

চট্টগ্রামে দেড় বছরের বাচ্চা নালায় পড়ে নিখোঁজ। 


এ এম রিয়াজ কামাল হিরণ চট্টগ্রাম জেলা 


চট্টগ্রাম নগরীর হালিশহরের রঙ্গীপাড়া এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের খোলা নালায় পড়ে এবার দেড় বছরের এক বাচ্চা নিখোঁজ হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে ওই শিশু নিখোঁজ হয় সে। বিকেল সাড়ে পাঁচটায় পর থেকে সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 


নিখোঁজ শিশু আরাফাতের মা নাসরিন আক্তার বলেন, আমার ছেলে তিন চার বার খালের ওদিকে চলে গেছে। আমি ধরে ধরে এনেছি। দুপুরে দরজা খোলা পেয়ে কোন একসময়ে সে আবার চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছি না।


এদিকে হালিশহর এলাকার বাসিন্দা জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সিটি করপোরেশনের খোলা নালায় পড়ে শিশু মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক। বারবার নগরীর নালায় পড়ে একের পর এক মৃত্যুর ঘটনায়ও টনক নড়ে না।’ 


এই বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, রোববার বিকেলে ওই শিশু হালিশহরের রঙ্গীপাড়াস্থ কেএম হাশিম টাওয়ার এলাকায় নালার ভেতর তলিয়ে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ পেয়ে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। এখন পর্যন্ত ওই শিশুর সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নর্দমার আবর্জনার ভেতরে তল্লাশি অব্যাহত রেখেছে। 


জবাবদিহির সংস্কৃতি না থাকায় এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে জানিয়ে এলাকার একজন বাসিন্দা তিনি আরও বলেন, ‘এটা দুর্ঘটনা নয়, হত্যা। সিটি করপোরেশনের নালা নর্দমা পরিষ্কার করার জন্য আমরা এত চিৎকার করার পরও মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। এভাবে চলতে পারে না। এই শিশুর মৃত্যুর পরও কি সিটি করপোরেশনের টনক নড়বে?’ 

 


Tag
আরও খবর