ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

বিয়ের দেনমোহর বাকি রাখা যাবে কি ?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-08-2023 02:31:42 am

◾মুফতি আবু দারদা : বিয়ের ক্ষেত্রে স্ত্রীকে দেনমোহর পাওয়ার অধিকার দিয়েছে ইসলাম। স্বামীর জন্য স্ত্রীকে নির্ধারিত পরিমাণ দেনমোহর আদায় করে দেওয়া আবশ্যক। পবিত্র কোরআনের একাধিক আয়াতে দেনমোহর আদায় করে দেওয়ার নির্দেশ এসেছে। 


অন্য আয়াতে এসেছে, ‘তোমরা তাদের বিয়ে করলে তোমাদের কোনো অপরাধ হবে না, যদি তোমরা তাদের মোহরানা আদায় করে দাও।’ (সুরা মুমতাহিনা: ১০)


এখন প্রশ্ন হলো, বিয়ের দেনমোহর কি পুরোটা নগদেই পরিশোধ করতে হবে, না বাকিতেও পরিশোধ করা যাবে? এ বিষয়ে ফকিহগণ বলেছেন, বিয়ের দেনমোহর বিয়ের সময়ই নগদ পুরোটা আদায় করে দেওয়া উত্তম। তবে একান্ত অপারগ হলে বাকি রাখারও সুযোগ রয়েছে। তবে শর্ত হলো, বাকিটাও পরিশোধ করার সংকল্প থাকতে হবে। এভাবে বাকি রাখলে বিয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। (মাবসুত: ৫ / ৬২; আল-মুজামুল আওসাত: ২ / ২৩৭)


মোটা অঙ্কের দেনমোহর নির্ধারণ করে কিছু আদায় করে বাকিটা আদায় না করার ইচ্ছা থাকলে তা প্রতারণার শামিল হবে। এটি জায়েজ হবে না। মহানবী (সা.) বলেছেন, ‘মোহরানা আদায় না করার নিয়তে কেউ যদি কোনো নারীকে বিয়ে করে এবং আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে তার মোহরানা আদায়ের নিয়ত নেই, তাহলে সে আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার স্পর্ধা দেখাল এবং অন্যায়ভাবে নারীকে ভোগ করল। কিয়ামতের দিন সে ব্যভিচারীরূপে উপস্থিত হবে।’ (মাজমাউজ জাওয়াইদ: ৪ / ৫২২-৫২৩)


লেখক: ইসলামবিষয়ক গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪৬ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১২১ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে