সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

দলের মধ্যে জয়ের সংস্কৃতি তৈরি করবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী খেলোয়াড়রা : সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-08-2023 03:49:34 pm

জাতীয় দলে সুযোগ পাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী খেলোয়াড়রা দলের মধ্যে জয়ের সংস্কৃতি তৈরি করবে বলে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার বিশ^াস বহুজাতিক টুর্নামেন্টে ট্রফি জিততে বড় অবদান রাখবেন তারা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের পাঁচজন খেলোয়াড় বর্তমানে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। এদেও মধ্যে সর্বশেষ সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব।

পেসার এবাদত হোসেনের ইনজুরিতে দলে সুযোগ হয়েছে তরুণ পেসার সাকিবের। অভিষেকের অপেক্ষায় আছেন ব্যাটার তানজিদ হাসান তামিম। অন্যদের মধ্যে দলে জায়গা পাকা করেছেন- শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী এবং তাওহিদ হৃদয়রা।

সম্প্রতি অধিনায়কের পদ থেকে সরে যাওয়া তামিম ইকবালের জায়গায় দায়িত্ব পাওয়া সাকিব প্রথমবারের মত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘যেহেতু বিশ্বকাপ জিতেছে, তাই তাদের জয়ের মানসিকতা আছে। আমি মনে করি, তাদের অন্তভুর্ক্তি দলকে আরও বেশি সাফল্য অর্জনে সহায়তা করবে।’

তিনি আরও বলেন, ‘আমি যা দেখেছি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়রা সব সময় জিততে চায়। এটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি, তারা সেই মানসিকতা ধরে রাখবে এবং ড্রেসিংরুমে দলের জয়ের সংস্কৃতি তৈরি করতে আমাদের সাহায্য করবে ।’

আলাদাভাবে তানজিদ হাসান তামিমের নাম উচ্চারণ করে সাকিব বলেন একজন আক্রমণাত্মক ওপেনার হিসেবে সাবলীলভাবে রান করার দক্ষতা দেখিয়েছেন তিনি।

সাকিব বলেন, ‘আমি তানজিদ তামিমকে নিয়ে সত্যিই আশাবাদী। তাকে দলে পেয়ে শুধু আমি নই, পুরো দলই উচ্ছ্বসিত। আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি করার মতো প্রতিভা তার আছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম তিন বা চার ম্যাচে ব্যর্থ হলে হতাশ হওয়া যাবে না। আবার এটাও ঠিক যে, প্রথম তির/চার ম্যাচ ভাল করলেই সে রাতারাতি ভালো খেলোয়াড় হয়ে যাবে। আমি চাই নিজের খেলা উপভোগ করুক এবং নিজের খেলাটা খেলুক । আমি চাই, ড্রেসিংরুমে পরিবেশ উপভোগ করুক সে।’

সাকিব জানান, বিশ্বকাপের আগে আত্মবিশ^াসী হতে এশিয়া কাপে মনোযোগী হয়ে ভাল করতে চায় তার দল।

তিনি বলেন, ‘আপনি এশিয়া কাপের সাথে বিশ্বকাপ মেলাতে পারবেন না। কারণ দু’টি ভিন্ন ধরণের টুর্নামেন্ট। হ্যাঁ, আমরা যদি এশিয়া কাপে ভালো করতে পারি এবং একটি ভালো দল হিসেবে গড়ে উঠতে পারি, তাহলে বিশ্বকাপে আমাদের ভালো করার সুযোগ আছে এবং সেদিক বিবেচনায় এশিয়া কাপ গুরুত্বপূর্ণ।’

সাকিব বলেন, ‘তবে এটি এমন নয়, এশিয়া কাপে আমরা খারাপ করলে বিশ্বকাপে আমাদের কোন সুযোগ থাকবে না বা দুর্দান্ত পারফরমেন্স করলে বিশ্বকাপে আমাদের সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে।’

গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) নিয়ে ব্যস্ত থাকলেও এশিয়া কাপের জন্য নিজের প্রস্তুতি নিয়ে খুশি সাকিব।

অধিনায়ক হবার পর ২৪ আগস্ট প্রথমবারের মতো সতীর্থদের সাথে বৈঠক করেন সাকিব। তিনি জানান, ওয়ানডে অধিনায়ক হিসাবে তাকে মানিয়ে নিতে হবে, এমনটা মনে করেন না।

সাকিব বলেন, ‘বেশিরভাগই আমার অধীনে খেলেছে বা আমি তাদের অধীনে খেলেছি এবং একসাথেও খেলেছি। এক বা দু’জন নতুন ক্রিকেটারকে নেয়া হয়েছে, আমি মনে করি, আমার সম্পর্কে তাদের ভাল ধারনা আছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি না, মানিয়ে নেয়ার মত কিছু আছে। কারণ সবাই জানে তাদের দায়িত্ব কি। কারণ আমাদের একটা ক্রিকেট সংস্কৃতি আছে এবং সেটা বিকাশের চেষ্টা করছি। এজন্য সবাই জানে ড্রেসিংরুমে জন্য কি করতে হবে।’

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৪ দিন ১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩৭ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে