ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

পবিত্র মক্কা নগরীতে ঝড়-বৃষ্টি, পানিতে ডুবে মৃত্যু ১

এ এম রিয়াজ কামাল হিরণ ( Contributor )

প্রকাশের সময়: 25-08-2023 05:21:34 am

পবিত্র মক্কা নগরীতে ঝড়-বৃষ্টি, পানিতে ডুবে মৃত্যু ১


পবিত্র মক্কা শরীফে মঙ্গলবার এবং বুধবার রাতে বজ্রসহ তুমুল ঝড়-বৃষ্টি আঘাত হানে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে একজনের প্রাণহানি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।


হজযাত্রীরা মক্কার গ্র্যান্ড মসজিদে কাবা প্রদক্ষিণ করার সময় মক্কা ক্লক রয়্যাল টাওয়ার হোটেলে বজ্রপাত হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজির মুখপাত্র হুসেইন আল-কাহতানি বলেছেন, ঝড়টি ২৪ ঘণ্টার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং ৪৫ মিলিমিটার বৃষ্টি নিয়ে এসেছে।

মসজিদের বাইরের থাকা মুসল্লিরা তীব্র বাতাসের কারণে পড়ে যাচ্ছিল। আশপাশের অনেক কিছু তখন উড়তে দেখা গেছে।


নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আল-তাওয়াইম। তিনি মিনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার গাড়িতে বন্যার পানি ঢুকে যায়। তখন সেখানে আটকা পড়ে তার মৃত্যু হয়।


মক্কা গভর্নরেট বলেছে, বৈরি আবহাওয়ার কারণে স্কুল বন্ধ থাকবে। সকলের নিরাপত্তার স্বার্থে ই-লার্নিং প্ল্যাটফর্মে ক্লাস পরিচালনা করা হবে। আবহাওয়া কেন্দ্র মক্কা অঞ্চল এবং পশ্চিম সৌদি আরবের অন্যত্র আরও ঝড়ের সতর্কবার্তা দিয়েছে।

Tag
আরও খবর