কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

ট্রাকের ধাক্কায় কুড়িগ্রামে মোটরসাইকেল চালকের মৃত্যু



কুড়িগ্রাম সদরের কাঁঠাল বাড়ী ইউনিয়নের কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসের হাট আরডিআরএস বাজার এলাকায় অজ্ঞাতনামা ট্রাকের সাথে সংঘর্ষে মোঃ আব্দুল মালেক (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।



আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই মোটরসাইকেল আরোহী কুড়িগ্রাম পৌর শহরের হরিকেশ পাঠানপাড়া এলাকার বাসিন্দা। 



স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি যাওয়ার জন্য সকালের দিকে বাড়ি থেকে বাহির হন। পরে বড়বাড়ী বাজারের দিকে যাওয়ার পথে কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসের হাট আরডিআরএস বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।  



কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি সকালের দিকে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে অজ্ঞাতনামা একটি ট্রাকের সাথে সংঘর্ষে তিনি নিহত হন। এখন পর্যন্ত ট্রাকটিকে আটক করা যায়নি। এবিষয়ে মামলার বিষয়টি থানায় প্রক্রিয়াধীন রয়েছে। 


আরও খবর