রাতের আঁধারে নিশি রজনীতে
বাগানে ফুলগুলো ফুটেছে,
চুপিসারে এসে দিনের আলোতে
জমানো মধু ভোমর লুটেছে।
শিশির ভেজা ফুলের পাপড়ি
মন মাতানো সুভাষ ছড়ায়,
এক রজনী জীবন যে-তাহার
তবুও ধন্য ফুল এ-ধরায়।
ফুল যে ভালোবাসার প্রতীক
প্রকৃতির সৌন্দর্যের সেরা,
ফুলের গন্ধে যেন মন আনন্দে
সৃষ্টির উল্লাসে বিশ্ব ঘেরা।
ফুল যে মানায় নারীর খোঁপায়
মানায় নর-নারীর হাতে,
ফুলের সৌন্দর্য বিলিয়ে দিতে
কলি ফুটে প্রতি রজনীতে।
গোলাপ মাহমুদ সৌরভ
কবি
ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর।
১১ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে
৩৩ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪১ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
৪৫ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে