নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত

লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় সাবেক এমপির মৃত্যু

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ (৭৬) নিহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর আলিয়া মাদরাসার সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেছেন।



ঘটনা সূত্রে জানা যায়,  আজ বিকেল ৩টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ উল্যাহ সড়কের পাশে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।


সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জহুরুল ইসলাম রনি বলেন, হাসপাতালে আনার আগেই মোহাম্মদ উল্যাহ মারা গেছেন। তার স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।


লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ওসি মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। স্বজনরা নিহতের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। মোটরসাইকেলের চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


 মোহাম্মদ উল্যাহ ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি লক্ষ্মীপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। মোহাম্মদ উল্যাহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি। সবশেষ তিনি জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। গত শনিবার (১৯ আগস্ট) তার সভাপতিত্বে জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি জেলা কমিটির সভাপতি প্রার্থী ছিলেন।

আরও খবর