কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

ভোটের অধিকার হরন করলে মানুষ আবার ঝাপিয়ে পড়বে লক্ষ্মীপুরে ফয়জুল করীম

আজ ২৩ আগষ্ট  বুধবার বিকাল ৩টায়  লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোখলেছুর রহমান এর সভাপতিত্বে এবং এইচ.এম.ইসমাঈল সিরাজীর সঞ্চালনায়  আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির আলোচনায় মুফতি ফয়জুল করীম এমন বক্তব্য রাখেন। 


তিনি আরো বলেন  আজ দেশের মানুষ দিশেহারা, লাঞ্চিত, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ব্রিটিশ থেকে এখন পর্যন্ত এদেশের মানুষ শান্তি পায়নি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। যারা জনগণের ভোটাধিকার হরণ করছে,যারা দেশের জনগণের কথা ভাবে না, তারা ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে।৭১ সালের ইয়াহিয়ার মতো যদি এখনও মানুষের ভোটের অধিকার হরন করা হয়,তাহলে সে সময়ের মতো এখনো মানুষ যার যা কিছু আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়বে অধিকারের জন্য। 


তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তোরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন করতে হবে।


উক্ত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয়  সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, বারবার সোনার বাংলা, ডিজিটাল বাংলা এখন আবার স্মার্ট বাংলা গড়ার নামে সকলে ক্ষমতায় যাওয়ার পন্ধি তা এ দেশের জনগন বুজে নিয়েছে। 


উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি লক্ষ্মীপুর সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহা.ইব্রাহীমইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি মাওলানা মহি উদ্দিন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আ.হ.ম নোমান সিরাজী, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র পদপ্রার্থী মাওলানা জহির উদ্দিন,আইএবি লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান। ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডা.নাসির আহমদ,ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ মোফাচ্ছেল খাঁন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

আরও খবর

6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১০ ঘন্টা ৩৪ মিনিট আগে