উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

রূপগঞ্জে সংযোগ সড়কে বাঁধা "বালুর পাইপ"

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 22-08-2023 11:52:14 am

রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়ন ইসলামবাগ (কালী) এলাকায়  দুই এলাকার সংযোগ সড়কে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে কয়েকটি বালুর পাইপ।

রাস্তার উপর বালুর পাইপ থাকায় স্কুলের কোমলমতি শিশুসহ এলাকাবাসীর প্রায় সহস্রাধিক মানুষ পড়ছে বিপাকে। 

অভিযোগ উঠেছে মাত্র ৫০০ মিটারের এই রাস্তার উপর বালুর পাইপ বসানোর ফলে এলাকাবাসী গত ১ যুগ ধরে চলাচল করতে পারেনি। শত চেষ্টা করেও পাওয়া যায়নি রাস্তার সুফল। এলাকাবাসীর অভিযোগ বালুর পাইপের কারনে এ রাস্তায় লোক চলাচল করতে পারেন না। স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা জানান রাস্তায় উপর পাইপের কারনে কালী এলাকা ঘুরে স্কুলে যেতে হয়। একসময় রাস্তা সংস্কারের পর টেংরারটেক প্রাথমিক বিদ্যালয়ে ৫ শতাধিক ও এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রী এ রাস্তা দিয়ে চলাচল করে আসছিল।  রাস্তার উপর যখন পাইপ বসিয়ে বালুর ব্যবসা শুরু করে তখন থেকেই এরাস্তায় মানুষ চলাচল বন্ধ হয়ে যায়। 

রাস্তার পাশের কয়েকটি পরিবারের অভিযোগ রাস্তাটি চলাচলে অযোগ্য হওয়ায় পরিবারের সদস্যদের অসহনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাস্তার উপর পাইপ থাকার কারনে ইসলামবাগ এলাকার লোকজন হাসাননগর এলাকায় যেতে পারেন না।

দুর্ভোগের বিষয়ে ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খোকন বলেন রাস্তা সংস্কার করা হয়েছিল এখন পাইপ থাকায় সমস্যা হচ্ছে তবে পাইপ সরিয়ে নিলে রাস্তা মেরামতের দরকার। পাইপ থাকায় কাজ করা সম্ভব হয় না। রাস্তা পাকার জোর দাবী জানিয়েছে এলাকাবাসী। 

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে