সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় মিথ্যা মামলায় দুই সাংবাদিককে জেলে পাঠানোর প্রতিবাদে বিএমএসএফ'র মানববন্ধন

 বগুড়ার শাজাহানপুরের ওমরদিঘী বন্দর এলাকায় গত ১৯ আগস্ট (শনিবার) বিকালে ১৫ টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসূচীর সরকারি চাল ক্রয়-বিক্রয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও পরে মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বগুড়া জেলা শাখা। 

সোমবার (২১ আগস্ট) বেলা ১২টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বিএমএসএফ বগুড়া জেলা শাখার আয়োজনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও নির্যাতিত সাংবাদিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রহিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মমিনুর রশিদ শাইন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কোষাধ্যক্ষ ইমরানুল হক ইমরান, সাংস্কৃতিক সম্পাদক এ এস এম জাকারিয়া, ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক পরিমল চন্দ্র, সহ-প্রচার সম্পাদক মো: এরশাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য রানা মুহম্মদ সোহেল, শ্যামল সরকার সহ অন্যান্যরা।

এসময় বক্তারা শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করে তাদের পক্ষে কাজ করার অভিযোগ তোলেন। সেই সাথে উক্ত ঘটনার সত্যতা যাচাই না করে চাল সিন্ডিকেটদের মামলা আমলে নিয়ে ২ জন সাংবাদিক দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া প্রতিনিধি রায়হানুল ইসলাম ও জি বাংলা টেলাভিশনের ক্যামেরা পার্সন মিলন হোসেনকে থানায় নির্যাতন ও জেলহাজতে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে বক্তারা চাল ক্রয়-বিক্রয় সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার প্রশাসনের প্রতি জোর দাবিও জানান। 

এসময় আরও উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশন এর উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানের প্রোগ্রামার আবুল বাসার পলাশ, সহকারী উপস্থাপক গোলাম জাহাঙ্গীর আলম খান সহ বিএমএসএফ বগুড়া জেলাশাখা ও বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ।

Tag
আরও খবর