শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

এবার মাঠে নামার পালা তামিম ইকবালের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-08-2023 09:46:50 am

জাতীয় দলের নিয়মিত ওপেনার তামিম ইকবালের মেরুদণ্ডের হাড় ক্ষয়ের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। ইতোমধ্যেই তিনি শুরু করেছেন তার পুনর্বাসন প্রক্রিয়ায়। ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফেরার দিকে তার চোখ।


গত (৯ আগস্ট) থেকে জিম ও ফিটনেস নিয়ে কাজ শুরু করেন তামিম ইকবাল। সেটি ছিল বাঁহাতি এই ব্যাটারের পুনর্বাসন প্রক্রিয়ারই একটি অংশ। তবে তামিমের ব্যাটিংয়ে নামাটা বড় কিছু নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মূলত এর মাধ্যমে দেখতে চাইছে তামিমের শারীরিক অবস্থা। তবে তামিমের ব্যথা কাটাতে যেই ইনজেকশন নিয়েছেন সেটি কতখানি কার্যকর সেটি দেখতে চাইছে বোর্ডের মেডিক্যাল ইউনিট। ব্যাটিং করার পর বাঁহাতি এই ক্রিকেটারের ব্যথা ফিরে আসে কিনা সেটিই পরখ করা বোর্ডের মূল এজেন্ডা।


শনিবার (১৯ আগস্ট) এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।


বিসিবির প্রধান চিকিৎসক বলেন, শিডিউল অনুযায়ী আজ শনিবার ওর ব্যাটিংয়ে নামার কথা। আমরা দেখতে চাই ইনজেকশনের কার্যকারীতা কতখানি। ব্যাটিং করলে আগের ব্যথা ফিরে আসে কিনা। এখন ও সুস্থ্য আছে। দেখা যাক ব্যাটিংয়ের পর কেমন অনুভব করে সে। সাবেক এই টাইগার দলপতিকে কবে পায়া যাবে সেটি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে তবে পুরো বিষয়টিই নির্ভর করছে তামিমের শারীরিক পরিস্থিতির ওপর।


বিসিবির প্রধান চিকিৎসক আরো বলেন, দেখেন তামিম এখনও ব্যাটিংয়েই নামেনি। তাই এখনই বলা যাচ্ছে না তাকে কবে নাগাদ পাবো আমরা। আশা তো আছে আমাদের নিউজিল্যান্ড সিরিজের আগে ও খেলার জন্য ফিট হয়ে যাবে। কটা দিন যাক দেখি পরিস্থিতি কি দাঁড়ায়।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩১ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে