বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

কুড়িগ্রামে বিএনপি’র পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত



সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর দাবীতে কুড়িগ্রামে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র দুটি গ্রুপ পৃথক পৃথক ভাবে এ কর্মসূচি পালন করে।


শনিবার জেলা বিএনপি’র উদ্যোগে পুরাতন পোষ্ট অফিস পাড়ার দলীয় কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে কালিবাড়ী এলাকায় অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমূখ। 


বক্তারা দ্রুততম সময়ের মধ্যে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে পাঠানোর দাবী জানান। 


অপরদিকে, একই দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা ও সমাবেশ করেছে জেলা বিএনপি’র অপর একটি গ্রুপ। শনিবার দুপুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি’র অপর একটি কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পরে এন.আর প্লাজায় সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ড্যাবের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ ইউনুছ আলী, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দূল আজিজ, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু প্রমুখ। 


আরও খবর