বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

প্রধান ফটকের সামনে থেকে বাস-লেগুনা স্ট‍্যান্ড উচ্ছেদের দাবী



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকসহ সকল ফটকের সামনে বাস-লেগুনা স্ট্যান্ড উচ্ছেদ ও গতিরোধক তৈরীর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।


 বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এসব দাবিতে উপাচার্যের কাছে  স্মারকলিপি জমা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন বাড়ৈ।


 স্মারকলিপিতে বলা হয়, গত ১৮ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাভার পরিবহনের একটি বাসের চাপায় একজন পথচারী নিহত ও দুইজন মারাত্মকভাবে আহত হন। বিগত দিনে প্রধান ফটকের পাশে থাকে বাস ও লেগুনা স্ট্যান্ডে অগণিতবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্ঘটনা, ছিনতাই, শারীরিকভাবে হেনস্তা ও ইভটিজিংয়ের শিকার হয়েছে৷ সম্প্রতি বাস হেল্পারের  অনৈতিক আচরণের স্বীকার হয়েছে দুই  শিক্ষার্থী। এছাড়াও বিভিন্ন সময়ে নানা কুরুচি পূর্ণ মন্তব্য শিক্ষার্থীদের মানসিক হেনস্তার পরিবেশ তৈরী করে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটে ভিন্ন বাসের যাত্রী নামানো-উঠানো সব সময় একটা বাড়তি যানজটের সৃষ্টি করে। ফলে শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ ও স্বাভাবিক চলাচল ব‍্যাহত হয়।


এসব ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ হুমকি। তাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তার প্রত্যেক পাশে ৪টি করে মোট ৮টি গতিরোধক তৈরী করা খুব জরুরি। 


এ বিষয়ে জবি ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন বাড়ৈ বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা মেইন গেইট ও ৩নং গেইটের যে অবস্থা তাতে নিশ্চিতভাবে বলা যায় যেকোন মুহূর্তে শিক্ষার্থীদের প্রাণহানি ঘটবে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার রক্ষায় অনতিবিলম্বে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও রাস্তায় গতিরোধক তৈরী করতে হবে। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অধিকার ও প্রাণের দাবি।

আরও খবর