ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

এমপি হোসনে আরা 'লাঞ্চিত' অভিযোগ তদন্তে আওয়ামী লীগের কমিটি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপির উপস্থিতিতে এক আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা কর্তৃক জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা 'লাঞ্চিত' হওয়ার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি করেছে স্থানীয় আওয়ামী।

শনিবার (১৯ আগষ্ট) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৮ আগষ্ট) রাতে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান দুলাল এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির পরিচিতি তোলে ধরা হয়।

কমিটির সদস্যরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আব্দুল নাসের চৌধুরী, মজিবর রহমান শাজাহান, ফরিদ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার এবং সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি  হোসনে আরা কর্তৃক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত 'উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষক সম্পাদক আনোয়ারুল ইসলাম কর্তৃক তাঁকে লাঞ্ছিত করার অভিযোগ' বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কর্যালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির সভাপতিত্বে '১৭ আগষ্ট নৃশংস বর্বরোচিত সিরিজ বোমা হামলা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় এমপি হোসনে আরা উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, 'দলীয় কর্মসূচিগুলোতে তাঁকে দাওয়াত দেয়া হয়। তাঁকে কেনো দাওয়া দেয়া হয় না, সেটা তিনি জানতে চান। এসময় তেড়ে গিয়ে আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে এমপি হোসনে আরাকে থাপ্পড় দেন মর্মে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ভুক্তভোগী এমপি হোসনে আরা বলেন, 'আমি উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য। ধর্ম প্রতিমন্ত্রীর অনুগত আনোয়ারুল ইসলাম আমার গায়ে হাত তোলেছে। মন্ত্রী সাহেব যে এই ঘটনাটি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে, তা আমি ভুলেও ভাবিনি।'

এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে  মহিলা এমপি হোসনে আরাকে লাঞ্ছিতের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে খবর প্রকাশ হয়। ফলশ্রুতিতে ঘটনা তদন্তে কমিটি গঠন করে এখানকার আওয়ামী লীগ। 

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ না থাকায় তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তদন্ত কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে এমপি হোসনে আরা 'লাঞ্ছিত' হওয়ার অভিযোগ তোলেছেন। এ বিষয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।'

আরও খবর