বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

বিশ্বকাপের সেমিতে যে চার দলকে দেখছেন ডি ভিলিয়ার্স

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-08-2023 01:53:14 am

সামনেই ওয়ানডে বিশ্বকাপ। যারা এখন পর্যন্ত ভবিষ্যদ্বাণী করেছেন, বেশিরভাগই কমপক্ষে এশিয়ার দুটি দলকে সেমিফাইনালে রেখেছেন। আর দুটি দল হলো ভারত আর পাকিস্তান।


তবে ডি ভিলিয়ার্স একটু অন্যরকম ভবিষ্যদ্বাণী করেছেন। তার চার সেমিফাইনালিস্টের মধ্যে তিনটিই এশিয়ার বাইরে। এশিয়ার পরাশক্তি হিসেবে রেখেছেন কেবল স্বাগতিক ভারতকে।


‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ নামে খ্যাত এই দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করেন নিজের ইউটিউব চ্যানেলের এক প্রশ্নোত্তর ভিডিওতে।


ভারতকে বিশ্বকাপের ফেবারিট উল্লেখ করে ডি ভিলিয়ার্স বলেন, ‘অবশ্যই ভারতকে রাখতে হবে। আমি তো মনে করি তারা আবারও বিশ্বকাপ জিতবে। এটা একটা রূপকথার বিশ্বকাপ হবে। সেমিফাইনালের ক্ষেত্রে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া-এই বিগ থ্রিকে রাখব আমি।’ 


তাহলে সেমিফাইনালের আরেক দল কে হবে? ডি ভিলিয়ার্সের উত্তর, ‘যদিও পাকিস্তানের ভালো সম্ভাবনা আছে, তবু চার নম্বরে আমি দক্ষিণ আফ্রিকাকেই রাখব।’


সাবেক প্রোটিয়া ব্যাটার যোগ করেন, ‘উপমহাদেশের বাইরের তিনটা দল সেমিফাইনালে রাখাটা ঝুঁকিপূর্ণ। তারপরও নিজের অনুমানে আমি অটল। কারণ বিশ্বকাপ ভালো উইকেটে খেলা হবে। আমার মনে হয় না বিশ্বকাপে খারাপ উইকেট থাকবে।’


ডি ভিলিয়ার্স চার সেমিফাইনালিস্টের নাম বলেই থেমে যাননি, ফাইনালের দুই দলও বাছাই করে ফেলেছেন। তিনি বলেন, ‘ফাইনালে খেলবে ভারত-ইংল্যান্ড। এ দুই দল যদি একে অপরকে ফাইনালে পায়, চমৎকার একটা ম্যাচ হবে; যদিও সেখানে আমি দক্ষিণ আফ্রিকাকেই দেখতে চাই।’


আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩০ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে