উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

রূপগঞ্জে মহাসড়কে হাট বাজার প্রতি মাসে ৭৫ লাখ টাকা যায় কোথায়

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 18-08-2023 11:06:27 am

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের দুই পাশে গড়ে তোলা অবৈধ দোকানপাট, গোলাকান্দাইল গোলচক্করসহ বাজার ও দোকানপাট থেকে মাসে ৭৫ লাখ টাকা চাঁদা তুলার অভিযোগ উঠেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। হিসাব মতে প্রতিদিন আড়াই লাখ টাকা ।

ছোট বড় এক হাজার ফুটপাতের দোকান থেকে ২৫০ টাকা করে আড়াই লাখ টাকা চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মহাসড়কের ফুটপাত উচ্ছেদ অভিযান না করায় সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। 

এলাকাবাসী জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল হক এখানে যোগদানের পর একবার মহাসড়ক পরিস্কারে ফুটপাত উচ্ছেদ অভিযান করেন৷ এরপর আর কোন অভিযান না করায় সড়কের দুই-তৃতীয়াংশ দখল করলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

অভিযোগ রয়েছে, অভিযানকালে প্রভাবশালীদের তদবিরে ফুটপাতের কিছু কিছু অংশ উচ্ছেদ করা হয়নি। ফুটপাত ব্যবসায়ীরা জানান এখান থেকে প্রতিদিন প্রায় আড়াই লাখ টাকা চাঁদা আদায় করা হয়। ওই হিসাব মতে মাসে চাঁদা হয় প্রায় ৭৫ লাখ টাকা। আর এ চাঁদার টাকা উঠানো হয় উপজেলা প্রশাসন, ভুলতা পুলিশ ফাঁড়ি, ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্প ও দলীয় নেতাকর্মীদের নামে। এরপর আবার চোর-পুলিশ খেলানো হয় এসব নিরীহ ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে। যারা চাঁদা আদায় করে তারা থাকে ধরাছোঁয়ার বাইরে। শুধু তাই না  হাইওয়ে পুলিশ এএসআই রুবেল  এর মাধ্যমে শত শত গাড়ি মান্থলি চলছে নিষিদ্ধ যানবাহন । 

ভূলতা পুলিশ ফাঁড়ি, ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্প ও দলীয় নেতাকর্মীরা তা অস্বীকার করেছেন। 


এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। 

হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই নাঈম 

বলেন আমি নতুন এসেছি আইন শৃঙ্খলার অবনতি ঘটলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে