নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

বুধহাটায় ভোক্তা অধিকার কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে বেকারীতে নিজেদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় নিয়ে চাঁদা বাজীর চেষ্টা কালে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে আত্মরক্ষার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ আগষ্ট) সকালে বাজারের ভাই ভাই বেকারীতে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোক পরিচয় দিয়ে সকাল ১১ টার দিকে মোটর সাইকেলে করে দু’ব্যক্তি ভাই ভাই বেকারীতে যান তারা। বেকারী মালিক নাসির উদ্দীন খোকন ও বেকারীর সিসি টিভিতে ধারনকৃত ছবিতে পাওয়া তথ্যে জানাযায়, ভোক্তা অধিকার অফিস সাতক্ষীরায় কর্মরত (তাদের নাম) জিয়া ও আক্তারুল পরিচয় দিয়ে ডায়রি বের করে নানা কথা বলতে থাকেন। বেকারীর নামে তাদের অফিসে ও ইউএনও অফিসে অভিযোগ আছে দাবী করে তারা নানা তথ্য জানতে চান। মালামাল উলট পালট করে হুলস্থল পরিবেশ সৃষ্টি করেন। ইনিয়ে বিনিয়ে রক্ষা পেতে টাকার দাবীর ইঙ্গিত করতে থাকেন। বেকারী মালিকের সন্দেহ হলে গোপনে সে সাংবাদিকদের খবর দিয়ে স্থানীয় দু’জন সাংবাদিক সেখানে পৌছলে নিজেদেরকে তারা একই ভাবে ভোক্তা অধিকার অফিসের লোক পরিচয় দিতে থাকেন। সাংবাদিকরা পরিচয়পত্র দেখতে চাইলে মানবাধিকার সাংবাদিক এর কার্ড বের করে পরিস্থিতি বেকায়দার দিকে যাচ্ছে বুঝতে পেরে সুযোগ বুঝে সামনে থাকা মোটর সাইকেলে দ্রুত কেটে পড়ে। এর আগেও তারা ভিন্ন পরিচয়ে এলাকার চাঁদাবাজী করেছিল বলে অভিযোগ রয়েছে। তাদের পুরো নাম ঠিকানা উদ্ধার করা না গেলেও তাদের একজনের বাড়ি কলারোয়া ও অন্যজনের বাড়ি তালা থানায় বলে অসমর্থিত সূত্রে জানাগেছে। তবে সিসি ক্যামেরার ফুটেজ যথাযথ ভাবে তদন্ত করলে ভুয়া ভোক্তা অধিকার কর্মকর্তা বা চাঁদাবাজদেরকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব বলে ব্যবসায়ীরা মনে করেন। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।  
সাতক্ষীরা ভোক্তা অধিকার অফিসের সহকারী পরিচালক নাজমুল হাসান সাংবাদিকদের মোবাইলে জানান, তাদের অফিসে তিনি ছাড়া আর কেউ বর্তমানে নেই। কিছু ব্যক্তি মাঝে মধ্যে নাম ভাঙ্গিয়ে চাঁদা বাজী করে থাকে বলে তিনি অভিযোগ পেয়েছেন। যে কেউ ভোক্তা অধিকারের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করতে গেলে তাকে জানানোর জন্য এবং তাদেরকে আটক করে স্থানীয় থানায় সোপর্ধ করতে তিনি অনুরোধ জানান।

Tag
আরও খবর