উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

অবৈধ দোকান পাটের দখলে হাজীগঞ্জ- নবীগঞ্জ গুদারাঘাট

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 16-08-2023 01:26:47 pm

নারায়নগঞ্জ শহরের অন্যতম প্রাচীন গুদারাঘাট

নবীগঞ্জ–হাজীগঞ্জ গুদারাঘাট শীতলক্ষ্যা নদী তীরবর্তী হওয়ায় গুদারা ঘাটটিকে কেন্দ্র করে মানুষের চলাফেরার জন্য সৌন্দর্য বর্ধন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে। এছাড়াও ঘাটটি রাতের বেলা আরও সৌন্দর্য বর্ধন করতে নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষে থেকে এলএডি লাইট স্থাপনা করা হয়। যাতে করে সাধারন মানুষ এখানে এসে তাদের পরিবার– পরিজন নিয়ে নদীর সৌন্দর্য ও মনোরম পরিবেশ উভোগ করতে পারে। নবীগঞ্জ ঘাটের পাশে অস্থায়ী হকার ও অবৈধ দোকানপাটে ভরে গেছে অবৈধ দোকানপাটে ফের দখল হয়ে আছে নবীগঞ্জ- হাজীগঞ্জ ঘাট একাধিক বার জেলা  প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষে থেকে অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করা হলেও আবারও গড়ে উঠে এসকল দোকনপাট ।


সরজমিনে গিয়ে দেখা গেছে, নবীগঞ্জ–হাজীগঞ্জ ঘাটে অবৈধ ভাবে রাস্তার দুইপাশে দখল করে বসেছে প্রায় অর্ধ শতাধিক দোকানপাট। নবীগঞ্জ ঘাট দিয়ে ফেরি সার্ভিস চালু হওয়ার পর যাত্রী ও গাড়ি চলাচল বেড়েছে দ্বিগুন প্রতিদিন লক্ষাধিক মানুষ এইঘাট দিয়ে পারাপার হয়। কিন্তু রাস্তার বেশির ভাগ অংশ দখল করে আছে অবৈধ দোকানপাট। এর কারনে রাস্তায় হাঁটার জায়গা অনেকটাই কমে গেছে। ঘাটটিকে কেন্দ্র করে মানুষের চলাফেরার জন্য সৌন্দর্য বর্ধন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে তা দখল করে রেখে অবৈধ ভাবে গড়ে ওঠা দোকানপাট গুলো। অবৈধ ভাবে দোকান বসিয়ে জমজমাট ব্যবসা করছে মৌসুমী ফল ব্যবসায়ীরা। তাদের ব্যবহৃত সকল ময়লা আর্বজনা ফেলে রেখেছে ঘাটের পাশে ও ওয়াকওয়ে। এতে করে ঘাটের সৌন্দর্য বিলিনের পথে। ফেলা রাখা ময়লা আর্বজনার গন্ধে ঘাটের পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়াও রাস্তার দুই পাশে অবৈধ ভাবে বসে আছে চা-পানের দোকান, পোশাকের দোকান, খাবারের দোকানসহ নানা ধরনের দোকানের দৌরাত্ম্যের কারণে রাস্তায় চলাচল করতে বিপাকে পড়ছে সাধারন মানুষ। সূত্রমতে, নবীগঞ্জ– হাজীগঞ্জ ঘাটে অবৈধ প্রায় অর্ধ শতাধিক দোকানপাট থেকে প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার করে টাকা নেয় স্থানীয় একটি চক্র। মূলোত এদের ক্ষমতার বলেই এসকল দোকানিরা কাউকে তোয়াক্কা না করেই অবৈধ ভাবে রাস্তায় দখল করে যেখানে সেখানে দোকান বসিয়ে ব্যবসা করছেন তারা। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষে থেকে একাধিক বার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলোও অদৃশ্য শক্তি বলে তারা রাতারাতি আবারও দখল করে বসে পড়ে। এবিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ ঘাট ইজারাদার সাইফুল ইসলাম রিয়েল রাজা বলেন অবৈধ দোকানপাটের বিষয়ে আমি জানিনা মাঝে মাঝে দেখি কিছু লোক এসে টাকা নিয়ে যায়।আমাদের তোয়াক্কা করেনা। 

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে