উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

রূপগঞ্জের ইউপি চেয়ারম্যান হত্যায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 16-08-2023 01:19:57 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যাকান্ডের দীর্ঘ ২২ বছর পর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম (৫০) কে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৫ আগস্ট) রুপগঞ্জ থানাধীন দরিকান্দি ব্রীজ গাজী সেতু এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।


যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম রূপগঞ্জের ইছাখালী এলাকার হাসান ভূঁইয়ার ছেলে। বুধবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু। 


র‍্যাব জানায়, ২০০১ সালের ১৪ নভেম্বর ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের তৎকালিন চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন ১৫ নভেম্বর নিহতের ছেলে সোহেল রানা ১৭ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে ১৭ জনকেই আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ, দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ ও ও যুক্তিতর্ক শেষে আবুল কালাম এবং নূর মোহাম্মদ নামে দুই আসামি দোষী সাব্যস্ত হওয়ায় গত ৬ আগস্ট নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আখতার তাদের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এছাড়া মামলায় চার্জশীটভুক্ত পনেরজন আসামি নির্দোষ প্রমান হওয়ায় আদালত তাদের সবাইকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে নূর মোহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি আবুল কালাম পলাতক ছিলেন। 


গ্রেফতারকৃত আবুল কালামকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে