২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

একদিন তোমায়।

একদিন তোমায় জড়িয়ে ধরে ভাসিয়ে দেব এক জীবনের দুঃখ,

এই যে আমার একলা জীবন,

একা একা থাকা,

আমার বিষন্নতা, 

একদিন তোমায় জড়িয়ে ভাসিয়ে দেব চোখের জলে।

দুঃখ হলে জড়িয়ে ধরে কান্না করার মতো

অন্তত একজন মানুষ থাকা চাই,

স্বান্তনা দেবার মত,

আমি আছি বলে ভরসা দেবার মত 

হৃদয়ের খুব কাছের মানুষ

নিজস্ব বলতে একজন আপন মানুষ থাকা প্রয়োজন ।

একদিন হাতে হাত রেখে কাঁধে মাথা রেখে

উড়িয়ে দেব জমে থাকা সব দীর্ঘশ্বাস,

চোখে চোখ রেখে কাটিয়ে দেব এক জীবনের তৃষ্ণা।

একদিন তোমার চুলের ঘ্রাণে পাগল হবো

কপালে চুমু এঁকে দিয়ে বলবো ভালোবাসি।

একদিন তুমি নেই বলতে কোনো অভাব থাকবে না

থাকবে না,

যদি কেউ একজন থাকতো বলা দীর্ঘশ্বাস।

এই যে একটা বিষন্ন জীবন

বাতাসে উড়ে যাওয়া পলিব্যাগের মতন

তোমাকে পেলে জীবনে এক নতুন ছন্দ খুঁজে পাবে।

সেদিন শক্ত করে জড়িয়ে ধরে চোখের জল ফেলে বলে দেব,

এতদিন কোথায় ছিলে।

লেখক: প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag