‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে নবারুণ দাস রিপনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক ও মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী নবারুণ দাস রিপনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শ্রীমঙ্গল শাখার আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজ এর মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়। 

এ সময় আলোচনা সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা (বীর প্রতিক) ফুরকান উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক  নবারুণ দাস রিপন।

এসময় আরও বক্তব্য রাখেন,সিলেট বিভাগীয় সমন্বয়ক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কামরুল বক্স বাবুল,বীরাঙ্গনা শিলা গুহ,সাবেক ছাত্রলীগ নেতা সুরঞ্জিত দাস,ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক সিন্ধু দাস ও ঢাকা বিশ্ব বিদ্যালয় শাখার সাবেক ছাত্রলীগ কমিটির সহ-সভাপতি শিপন বাড়াইক প্রমুখ। 

প্রধান অতিথি রিপন তার বক্তব্যে বলেন,বর্তমান ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছর। বঙ্গবন্ধুর জন্ম ১৯২০ সালে,মাত্র ৫৫ বছর বয়সে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। যে মানুষটি তৎকালীন পাকিস্থান শাসনামলের ২৪ বছরের মধ্যে তার রাজনৈতিক জীবনের ১২ টি বছর তিনি জেলখানায় বন্দি ছিলেন। জেল খানার সেলে বসে বঙ্গবন্ধু তার কবর খোড়ার শব্দ শুনতে পেয়েছিলেন। বাকী ১২ টি বছরে একদিনের জন্য তিনি সুখে শান্তিতে ঘর সংসারে সময় দিতে পারেননি, এমন কি বঙ্গবন্ধু শান্তিতে ঘুমাতেও পারেন নি। তিনি আরও বলেন, ৫১ বছর বয়সে বঙ্গবন্ধুর তর্জনি ও বর্জককন্ঠ এ দুটি জিনিষের দ্বারা তিনি আমাদের এ স্বাধীনতা এনে দিয়েছিলেন। তখনকার সময়ে বিশ্ব পরিস্থিতির যে কোল্ডওয়ার ও বলয় ছিল বঙ্গবন্ধুর মত মানুষ যদি এ ভূখন্ডে না জন্মাতেন তাহলে আমাদের বিশ্বাস আজকে পর্যন্ত আমরা স্বাধীন হতে পারতাম না। 


Tag
আরও খবর