‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজার বায়তুত তাহফিজ ইন্টােন্যাশনাল মাদরাসার নতুন ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল

মৌলভীবাজারে বায়তুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার নতুন ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে মাদরাসা প্রঙ্গণে বুধবার দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শায়খ ফজলুল রহমান এর সভাপতিত্বে ও মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা লুৎফুর রহমান ফেরদৌস চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার দারুল উলুম টাইটেল মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি শামসুদ্দোহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মৌলভীবাজার পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদ হুসেন মককু, জামেয়া জামেয়া আয়েশা সিদ্দিকা মৌলভীবাজার এর মুহতামিম মাওলানা আলতাফুর রহমান সাদেকী, বনশ্রী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস শাকুর কাজির গাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহররম আলী। আরো উপস্থিত ছিলেন মাদরাসার শুভাকাঙ্খী কাজী ইউসুফ শরীফ, মোহাম্মদ রাজু চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ হাসান চৌধুরী।

বায়তুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় সনদ ও পুরস্কারপ্রাপ্ত উস্তাজুল হুফফাজ হাফেজ মাওলানা লুৎফুর রহমান ফেরদৌস চৌধুরী জানান-মাদরাসাটি চলিত মাসে ওয়াবদা রোডের ১২৭ বনশ্রী আবাসিক এলাকায় স্থানান্তর করা হয়েছে। এর আগে মাদরাসাটি শহরের কাজিরগাঁও এলাকায় ছিল। বর্তমান ক্যাম্পাসটি চমৎকার লোকেশন ও মনোরম পরিবেশে বেষ্টিত। আপনার সন্তানকে ভালো মানের হিফজুল কুরআন পড়াতে চাইলে নিঃসন্দেহে এ প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন। পড়ালেখার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।

Tag
আরও খবর