ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

মতি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যান সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।

এ এম রিয়াজ কামাল হিরণ ( Contributor )

প্রকাশের সময়: 14-08-2023 10:36:31 am

মতি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যান সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। 


এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম।


চট্টগ্রাম জেলার চকবাজার গুলজার মোড়ে অবস্থিত মতি টাওয়ার। মতি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে মোহাম্মদ সাহাব উদ্দিন  সভাপতি ও আব্দুল খালেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৯ আগষ্ট বুধবার সকাল ৯ টায় চকবাজার আনিকা কমিউনিটি সেন্টারে সকাল ৯ থেকে বিকাল ৫.৩০ মিনিটে ভোট গণনাশেষে এ ফলাফল ঘোষণা করা হয়। 


ঘোষিত ফলাফলে দেখা যায়, মোহাম্মদ সাহাব উদ্দিন ১২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জামাল উদ্দিন ১২১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আব্দল খালেক ১৪৪ ভোট পেয়ে জয়লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমীর কান্তি পাইক ১১৭ ভোট পান। 

সকাল ৯টা থেকে টানা বিকাল ৫.৩০ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। 

ফলাফলে জানা যায়, সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ ফরিদুল হক ১৩৭ ভোট পেয়ে জয়ী হন। সহ-সভাপতি এস এম মাসুদ জামান আমিরী ১২৯ ভোট ও মোঃ মীর কামাল সিকদার ১২৮ ভোট পেয়ে জয়ী হন।

যুগ্ন সম্পাদক পদে মোহাম্মদ শামুন রশিদ (শামীম) ১২৬ ভোট পেয়ে জয়ী হন। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ইসমাইল হোসেন রোবেল ১২৫ ভোট পেয়ে জয়ী হন। অর্থ সম্পাদক পদে এস এম ইমাম হোসেন (সাকিব) ১২৮ ভোট পেয়ে জয়ী হন। দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মাহফুজ ই এলাহী ১৩৩ ভোট পেয়ে জয়ী হন। ধর্ম সম্পাদক পদে মোঃ জহির উদ্দিন ১৬০ ভোট পেয়ে জয়ী হন। প্রচার প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক পদে আহমদ হোসাইন ১২৮ ভোট পেয়ে জয়ী হন। 

কার্যকরী সদস্য পদে ১) ক্লিন্টন দাশ ২০১ ভোট, ২) খলিলুর রহমান ১৬৪ ভোট ৩) মোহাম্মদ জাবেদ ১৯১ ভোট ৪) মোঃ নিজাম উদ্দিন ১৭৭ ভোট পেয়ে জয়ী হন।


প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব মোঃ রেজাউল করিম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আলহাজ্ব নুরুল কবির ও স্বপন কুমার বড়ুয়া। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে সার্বিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৬ নং চকবাজার ওয়ার্ড়ের কাউন্সিল জনাব নুর মোস্তফা টিনু।

Tag
আরও খবর