কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

কক্সবাজার জেলা আইন-শৃংখলা কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধ,পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়া, পাহাড় কাটা বন্ধ,মাদক পাচার প্রতিরোধ, নিত্যপণ্যদ্রব্যের বাজার দর সহনীয় রাখতে ভ্রামম্যমান আদালত পরিচালনাসহ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


রবিবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।


তিনি বলেন,ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে একযোগে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।


পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সতর্কতা ও করণীয় বিষয়ে জোরালো ভাবে করতে হবে প্রচার-প্রচারণা। যাতে সাধারণ মানুষ আরো সচেতন হয়।


এ ছাড়া ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর‌্যাদায় পালনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণের কথাও জানান তিনি।


অতিরিক্ত জেলা প্রশাসক মো: নাসিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম,জেলা আওয়ামীলীগ সভাপতি এভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,ডেপুটি সিভিল সার্জন ডা মহিউদ্দীন মো আলমগীর, প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিমসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।


এর আগে চোরাচালান মামলা মনিটরিং, নারী ও শিশু পাচার রোধ সংক্রান্ত মামলার মনিটরিং,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আরও খবর