নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

আশাশুনিতে ধর্ষক মুনছুর গ্রেফতার, মামলা রুজু।

আশাশুনি উপজেলার বুধহাঃভ ১ম শ্রেণিতে পড়–য়া শিশুকে (৭) প্রকাশ্য দিবালোকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষিতাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ধর্ষক নওয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন সরদারের ছেলে মুনছুর আলীকে গ্রেফতার করেছে। এলাকার শতশত মানুষ ধর্ষক ও একাধিক অপকর্মের হোতা মুনছুরের শাস্তির দাবী জানিয়েছে। ধর্ষক মুনছুরকে শনিবার (১২ আগষ্ট) সকালে আদালতে প্রেরন করেছে।
বুধহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি এর ছাত্রী ভিকটিম এর মা পপি খাতুন জানান, তার শিশু কন্যা শুক্রবার বিকাল ৫ টার দিকে পুকুরে মাছ ধরছিল। তাকে একা পেয়ে অবঃ সেনা সদস্য লম্পট মুনছুর ‘তোর মা আমার কাছে ৫ টাকা পাবে নিয়ে যা’ বলে ছলনা করে তাকে ডেকে বাড়ির মধ্যে নিয়ে ঘরের ক্লপসিবল গেট আটকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশু চিৎকার করে উঠলে তোকে অনেক টাকা দেব কাউকে কিছু বলিস নে বলে ছেড়ে দেয়া হয়। ভিকটিম কাঁদতে কাঁদতে ভীতসন্ত্রস্থ হয়ে বাড়িতে ফিরলে আমি জিজ্ঞেস করি কি হয়েছে? তখন সে ঘটনার কথা জানায়।
ভিকটিমের পিতা ও দাদী ঘটনার কথা স্বীকার করে শত শত মানুষের সামনে ঘটনার বর্ননা দেন। অসুস্থ ভিকটিমকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জানান, মুনছুর এর আগেও নারী কেলেঙ্কারীর ঘটনা ঘটিয়েছে। তারা প্রশাসন ও আদালতের কাছে তার ব্যাপারে কঠোর প্রতিকার কামনা করেন।
স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামসহ বহু ব্যক্তি ঘটনার কথা স্বীকার করেন। তারা সবাই এলাকায় ইতিপূর্বে একাধিক বার নারী কেলেঙ্কারীসহ নানা অপকর্মের হোতা মুনছুরের আইনগত বিচার দাবী করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, ঘটনা জানার সাথে সাথে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিয়াবুল ইসলামকে ঘটনাস্থানে পাঠাই। তিনি প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত মুনছুরকে গ্রেফতার করেছেন। এব্যাপারে ভিকটিমের পিতা আব্দুল আলীম বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩; জোর পূর্বক ধর্ষণ করার অপরাধ আইনে ১৫ তাং ১১/০৮/২৩ নং মামলা রুজু করা হয়েছে।  


Tag
আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে